1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুতে পিষে হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ রাজশাহীতে আইসিইউ সংকটে অপেক্ষায় ৩৩ শিশু, এক মাসে হামে আক্রান্ত ১২ শিশুর মৃত্যু আত্রাইয়ে ২৮তম বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত বাঘায় ছাত্রদল নেতা শামীম সরকারে মানবিক উদ্যোগগুলো স্থানীয় পর্যায়ে প্রশংসনীয় সাপাহারে ১৫ নারীকে সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ মোহনপুরে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা রাজশাহীতে তেলের ডিপো ও ফিলিং স্টেশনে বিজিবির বিশেষ নজরদারি রাজশাহীতে পড়ে আছে পরিত্যক্ত অবস্থায় ২শ’ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল ‘‘তেল নাই” লেখা একটি পেট্রোল পাম্পে অভিযানে মিললো প্রায় ১৩০০০ লিটার  পেট্রোল ও ডিজেল রূপসায় এক নৌকায় হাজারো মানুষের পারাপার চরম ভোগান্তিতে এলাকাবাসি

সিংড়ায় বই মেলা ও পুরুস্কার বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধি……………………………

নাটোরের সিংড়ায় অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে দু’ দিন ব্যাপী বই মেলা গুনিজন সম্মাননা সহ বিভিন্ন ক্যাটাগরীতে অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে।

হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের আয়োজনে গত শনিবার (১৭ ফেব্রুয়ারী) সন্ধায় হাতিয়ান্দহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ চত্বরে ২ দিন ব্যাপী অনুষ্ঠিত বই মেলার সমাপনি দিনে গুনিজন সম্মাননা ও বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। এর আগে গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) সকালে দুই দিন ব্যাপী এ বই মেলার শুভ উদ্বোধন করেন অত্র এলাকার কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের ডিআইজি প্রকৌশলী এ জেড এম নাফিউল ইসলাম। মেলায় ১০ থেকে ১২ টি বইয়ের স্টল অংশ গ্রহন করেন।

সমাপনি দিনে সাংবাদিকতায় বিশেষ ভূমিকা রাখায় সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা ও নাটোর জেলা সমকাল প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নবিউর রহমান পিপলুকে সম্মাননা প্রদান সহ সাহিত্য ও সংস্কৃতিতে গুণিজন ব্যক্তিদের সম্মানা পুরুস্কার বিতরণ করা হয়।

এসময় কবিতা আবৃত্তি, চিত্রাংকন, নৃত্য ও বিতর্ক প্রতিযোগিতা সহ বিভিন্ন ক্যাটাগরিতে অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার তুলে দেন হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল মতিন।

এসময় নাটোর ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সাধারন সম্পাদক মোঃ আলতাফ হোসেন, হাতিয়ান্দহ ইউপি চেয়ারম্যান মুশতাকুর রহমান চঞ্চল, হাতিয়ান্দহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ প্রবীর সাহা, সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব, কবি মাহবুব মান্নান, আবুল হোসেন, কবি জয়নাল আবেদিন সহ গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

পুরুস্কার বিতরণ শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে ভাষা শহীদদের স্মরণে দেশত্ববোধক ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট