1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন বাঘায় গাঁজার গাছ সহ ওয়ার্ড বিএনপি নেতার ভাই গ্ৰেপ্তার বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো

সিংড়ায় কীটনাশক স্প্রে করে ধান নষ্ট, থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধি………………………………………………

নাটোরের সিংড়ার চৌগ্রাম ইউনিয়নের তেড়বাড়িয়া গ্রামের মাঠে ক্ষতিকর কীটনাশক স্প্রে করে ৭ বিঘা জমির ধান নষ্ট করে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী কৃষক আব্দুল মান্নান (৫০) জানিয়েছেন, এতে তার প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় শুক্রবার (২৯ মার্চ ) দুপুরে ভুক্তভোগী আব্দুল মান্নান বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে সিংড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

ধান ক্ষেত নষ্ট করার ঘটনায় অভিযুক্তরা হলেন – উপজেলার তেড়বাড়িয়া গ্রামের মোঃ আকরাম আলী বুড়া (৬০), মোসলেম উদ্দিন (৪৫) ও জবান আলী। স্থানীয় ও অভিযোগ সুত্রে জানাযায়, উপজেলার চৌগ্রাম ইউনিয়নের তেড়বাড়িয়া গ্রামের কৃষক আব্দুল মান্নান চলতি ইরিবোরো মৌসুমে প্রায় ৭ বিঘা জমিতে মিনিকেট ধান চাষ করেন। কৃষক আব্দুল মান্নানের অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষগণ গত ২৮ মার্চ দিবাগত রাতে তার জমিতে ক্ষতিকর কীটনাশক স্প্রে করে ৭ বিঘা জমির ধান সম্পূর্ণ নষ্ট করে ফেলে। তদন্ত সাপক্ষে ক্ষতিপূরন সহ সঠিক বিচারের দাবি জানান তিনি।

এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আকরাম আলী ওরফে বুড়া মোবাইল ফোনে জানান, অভিযোগ সত্য নয়। আমাকে ফাঁসানোর জন্য প্রতিপক্ষ নিজেরাই এই মিথ্যা অভিযোগ করেছে। সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট