1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
‎মির্জাপুরে রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন ‎ সারিয়াকান্দি পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি হিসেবে আবারও পলাশ মন্ডলকে চান শিক্ষার্থী-অভিভাবকরা ‎ তাহেরপুর টু নলডাঙ্গা সড়ক এখনো মরণ ফাঁদ, যেনো দেখার কেউ নেই! নকল করতে না দেয়ায় ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ পঞ্চগড়ে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ,মাছ ,মুরগি ও কাঁচা বাজারের দাম বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে ড্রেজার  মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন বিএনপির সাবেক বহিঃস্কৃত নেতা  শিবগঞ্জে ৪৭ অ্যাম্পুল লিজেসিক ইনজেকশনসহ মাদক কারবারি গ্রেপ্তার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সমাজকে সুস্থ পরিবেশে ফিরিয়ে আনতে পারেঃ প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা শিবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে চার ভারতীয়  নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর রাজশাহীতে বালুর দাম ট্রাকপ্রতি ৫ হাজার টাকা নির্ধারণে প্রশাসন

সারিয়াকান্দি পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি হিসেবে আবারও পলাশ মন্ডলকে চান শিক্ষার্থী-অভিভাবকরা ‎

  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মিলন,‎সারিয়াকান্দি প্রতিনিধি: ‎ ‎বগুড়ার সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান, শৃঙ্খলা ও সার্বিক পরিবেশে ইতিবাচক পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখতে এডহক কমিটির সভাপতি হিসেবে পুনরায় পৌর বিএনপির সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা মুজাহিদুল ইসলাম পলাশ মন্ডলকে দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও সচেতনমহল। ‎

‎স্থানীয়দের দাবি, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণের পর দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে প্রতিষ্ঠানটিতে নিয়ম-শৃঙ্খলা ও একাডেমিক পরিবেশ ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নেন মুজাহিদুল ইসলাম পলাশ মন্ডল। অল্প সময়ের মধ্যেই শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ‎ ‎

অভিভাবক ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দীর্ঘদিন ধরে কিছু বখাটে যুবকের অবস্থান ও শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগ ছিল। দায়িত্ব গ্রহণের পর থানা পুলিশের সহযোগিতায় এ বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করেন এডহক কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ মন্ডল । তার “জিরো টলারেন্স” নীতির ফলে বিদ্যালয়ে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ ফিরে আসে বলে দাবি করেন শিক্ষক ও অভিভাবকরা। ‎ ‎

স্থানীয় সচেতন মহলের ভাষ্য, প্রায় ১৭ বছরের নানা সংকট ও অব্যবস্থাপনার পর বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন, অবকাঠামোর অগ্রগতি এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করেছেন তিনি। একজন প্রশাসনিক প্রধানের পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থার প্রতীক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন বলে তাদের অভিমত। ‎নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, বকেয়া বেতন পরিশোধ সহ শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। ফলে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে। তারা পুনরায় তাকে এডহক কমিটির সভাপতি হিসেবে দেখতে চান।

‎ ‎বিদ্যালয়ের বর্তমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং শিক্ষার মান আরও উন্নত করার লক্ষ্যে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের দাবি, বগুড়া-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের কাছে মুজাহিদুল ইসলাম পলাশ মন্ডলকে পুনরায় এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব প্রদানের বিষয়ে সদয় বিবেচনার আহ্বান জানিয়েছেন। ‎ ‎

এ বিষয়ে সারিয়াকান্দি পৌর বিএনপি’র সহ- সভাপতি ও সাবেক ছাত্রনেতা মুজাহিদুল ইসলাম পলাশ মন্ডল বলেন, “আমি একটি কঠিন সময়ে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছিলাম। দায়িত্ব পালনকালে শিক্ষার মান উন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং অবকাঠামোর উন্নয়নে আন্তরিকভাবে কাজ করেছি। ভবিষ্যতে পুনরায় দায়িত্ব পেলে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের সহযোগিতায় বিদ্যালয়কে জাতীয়করণের লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণে সর্বাত্মক চেষ্টা করবো। এজন্য শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলের সহযোগিতা কামনা করছি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট