1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সারাদিন ব্যাপী বাগাতিপাড়ার দয়ারামপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের নির্বাচনী প্রচারনা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

সারাদিন ব্যাপী বাগাতিপাড়ার দয়ারামপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের নির্বাচনী প্রচারনা

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৪৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন লালপুর, নাটোর…………………………………………..

নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের প্রধান প্রধান সড়ক ও মোড়ে মোড়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া)আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ্যাডভোকেট আবুল কালাম আজাদ ঈগল মার্কা প্রতীকে ভোট চেয়ে গন-সংযোগ ও পথসভা করেছেন।

রবিবার(২৪শে ডিসেম্বর-২৩) সারাদিন ব্যাপী বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের চিমনাপুর, বাটিকামারী, মিশ্রিপাড়া, তালতলা, নন্দিকূজা, ডুমরাই চরপাড়া, সোনাপুর, দিঘাপাড়া, চাঁনপুর,চন্দ্র খইর ও দয়ারামপুর বাজার সহ বিভিন্ন এলাকার প্রধান প্রধান সড়ক,বাজার ও মোড়ে মোড়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও তার নির্বাচনী প্রতীক ঈগল মার্কায় ভোট চেয়ে গন-সংযোগ করেন এবং শেষ পর্যায়ে দয়ারামপুর বাজারে হাজারো আম-জনতার উপস্থিতিতে পথসভা, মিছিল ও সমাপনী বক্তব্য রাখেন তিনি।

এ সময় বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক ও বর্তমান সাধারণ সম্পাদক সহ উপজেলা,ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট