1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাবেক মেয়র লিটন বাহিনীর রুবেল টিটু গ্যাং'র অবৈধ দখল প্রতিকারে নগরীতে সাংবাদিক সম্মেলন - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব শিবগঞ্জে পিতাকে ‘মানসিক রোগী’ সাজিয়ে সম্পত্তি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে; পাল্টা দাবি ছেলের কুষ্টিয়ায় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও শোভাযাত্রা কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি

সাবেক মেয়র লিটন বাহিনীর রুবেল টিটু গ্যাং’র অবৈধ দখল প্রতিকারে নগরীতে সাংবাদিক সম্মেলন

  • প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর পালিয়ে থাকা সাবেক মেয়র লিটন বাহিনীর অন্যতম সন্ত্রাসী জহিরুল হক রুবেল মাথায় পিস্তল ঠেকিয়ে এক স্কুলশিক্ষকের জমি দখল করে নেয়ার বিষয়ে সাংবাদিক সম্মেলন হয়েছে । এক ব্যক্তিকে বিক্রেতা দেখিয়ে ওই জমি লিটনের আস্থাভাজন সন্ত্রাসী রুবেল গ্যাং বেচে দেন পুলিশের এক কনস্টেবলের কাছে।

সাংবাদিক সম্মেলনকারী ভুক্তভোগী স্কুলশিক্ষক শনিবার (১১ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান এতদিন প্রাণের ভয়ে আমরা আমাদের নিজ নামের জমিতে যেতে পারিনি।এখন আওয়ামী সরকার বা লিটন বাহিনীর পতনের পর যুবলীগকর্মী জহিরুল হক রুবেল গ্রেপ্তার হয়ে কারাগারে গেলে রাকিবুল নিজের জমিতে গিয়েছেন। সেখানে সাইনবোর্ডও দিয়েছেন। শনিবার রাজশাহী নগরের হড়গ্রাম মৌজার ওই জমির সামনের রাস্তায় সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে রাকিবুল ইসলাম জানান, তার বাড়ি জেলার চারঘাট উপজেলার বাসুপাড়া গ্রামে। তিনি চারঘাটের পাইটখালি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ২০১৬ সালে তিনি তার কষ্টার্জিত টাকা দিয়ে বিক্রয় কবলা দলিল মূলে বাবর আলী, অসীম ঘোষ ও রংলাল নামের তিন ব্যক্তির কাছ থেকে হড়গ্রাম মৌজার আরএস ৮০৭ নম্বর খতিয়ানের ২৩৪৩ নম্বর দাগের তিন কাঠা জমি কেনেন। এরপর তিনি যথারীতি খাজনা-খারিজ করে নেন। জমিতে সীমানা প্রাচীরও দেন। তিন বছর আগে একদিন খবর পান সন্ত্রাসী রুবেল তার জমির সীমানা প্রাচীর ভেঙে ফেলছে। তিনি ছুটে এসে এতে বাধা দেন। তখন সন্ত্রাসী রুবেল তার মাথায় পিস্তল ঠেকিয়ে বলেন, এই জমি রুবেল বিশ্বাস নামের এক পুলিশ কনস্টেবল কিনে নিয়েছেন। এই জমিতে আর দাবি নিয়ে এলে গুলি করে হত্যা করা হবে বলেও স্কুলশিক্ষক রাকিবুলকে হুমকি দেন সন্ত্রাসী রুবেল।

রাকিবুল জানান, এখনও তার নামেই জমির খাজনা চলছে। বাংলা ১৪৩১ সাল পর্যন্ত খাজনা পরিশোধ করা হয়েছে। তিনি জেনেছেন, সন্ত্রাসী রুবেল ওই জমি এক ব্যক্তিকে বিক্রেতা দেখিয়ে পুলিশ কনস্টেবল রুবেল বিশ্বাসের কাছে বিক্রি করেছেন। রুবেল বিশ্বাস এখন রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) গাড়িচালক। ফলে থানায় গিয়েও তিনি প্রতিকার পাননি।

সংবাদ সম্মেলনে রাকিবুল ইসলাম বলেন, ‘আমি সারাজীবনের গচ্ছিত সঞ্চয়ের ২০ লাখ টাকা দিয়ে এই তিন কাঠা জমি কিনেছি। এতদিন সন্ত্রাসী রুবেল ও পুলিশ কনস্টেবল রুবেলের ভয়ে নিজের জমিতেই আসতে পারিনি। ৫ আগস্ট সন্ত্রাসী রুবেল দুই হাতে দুটি পিস্তল নিয়ে ছাত্র-জনতার ওপর গুলি চালায়। এই ভিডিও এখনও দেখা যায়। সে এখন গ্রেপ্তার হয়ে কারাগারে। আমি এখন সুবিচার পাব বলে আশা করি। আমি সবার সহযোগিতা চাই।’

এ বিষয়ে জানতে চাইলে কনস্টেবল রুবেল বিশ্বাস বলেন, ‘২০২১ সালে ওই এলাকায় আমি, আমার স্ত্রীসহ আত্মীয়-স্বজনেরা জমি কিনেছি। আমি জমি কিনেছি সুকুমার নামের এক ব্যক্তির কাছে। আমি রুবেলকেও চিনি না, রাকিবুলকেও চিনি না। কে সংবাদ সম্মেলন করেছে বলতে পারব না।

এলাকার লোকজন জানান, বলরাম ঘোষ নামের এক ব্যক্তি ও তার চার ছেলের হড়গ্রাম মৌজার প্রায় সাড়ে ৬ বিঘা জমি দখল করে নিয়েছিলেন সন্ত্রাসী রুবেল। স্বপন ঘোষ নামের এক ভারতীয় নাগরিককে ওয়ারিশ দেখিয়ে এসব জমি তিনি জবরদখল করে জাল দলিলের মাধ্যমে বিক্রি করেছেন। সাবেক সিটি মেয়র খায়রুজ্জামান লিটন বাহিনীর ব্যক্তিগত সহকারী আবদুল ওয়াহেদ খান টিটু ও নগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ ও রুবেল গ্যাং তাদের জমির জবর অবৈধ দখল করে নেয়ার পর অবৈধ বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। ৫ আগস্টের পর যুবলীগকর্মী রুবেল গ্রেপ্তার হয়ে এখন কারাগারে।

সাবেক ছাত্রলীগ নেতা আবদুল ওয়াহেদ খান টিটু ও রকি কুমার ঘোষ পলাতক। তাই ভুক্তভোগীরা এখন তাদের জমি বুঝে নিতে ও সকল প্রকার প্রতিকারে প্রশাসনের সহযোগীতা কামনায় এই সাংবাদিক সম্মেলন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট