1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
মায়ের কোল খালি, ছেলের পথচলা থেমে গেল—৩ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পাশাপাশি দাফন ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং  মৃত্যুর পর আমলনামা জারির প্রকৃত মাধ্যম ও প্রচলিত ভ্রান্ত ধারণা ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক, পর্যাপ্ত তেল না পেয়ে ধান ও আমের মৌসুমে লক্ষ্যমাত্রা বিঘ্নিত দৌলতপুর আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত রূপসায় প্রফেসর আব্দুর রশিদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত বিদায় অনুষ্ঠানে কাঁদালেন সবাইকে,  খুলনার তরুণ কন্টেন্ট ক্রিয়েটর আমির হামজার হৃদয়স্পর্শী বক্তব্য সেই ৩৯ শিক্ষার্থীর ফরম পূরণ সম্পন্ন, দুশ্চিন্তা কাটলো এসএসসি পরীক্ষার পোরশা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত.উপস্থিতির হারে বালিকা এগিয়ে

সাবেক এমপিসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের পাঁচ সদস্য গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সবুজনগর অনলাইন ডেস্ক : রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপিসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের পাঁচজন গ্রেফতার।

ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) শুক্রবার ও শনিবার নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা সংরক্ষিত মহিলা আসন-৪৯ থেকে নির্বাচিত এমপি ও আওয়ামী লীগের কুমিল্লা উত্তর জেলা শাখার সহ-সভাপতি সেলিনা ইসলাম (৫০), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া ওরফে হাসান,  চাঁদপুর জেলার দক্ষিণ পৌরসভা শাখা  আওয়ামী লীগের সভাপতি মো. আওলাদ হোসেন লিটন (৫৪), মাদারীপুর জেলা শাখা যুব মহিলা লীগের সভাপতি নার্গিস আক্তার (৫৪) ও শাহবাগ থানা শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মাহমুদ হোসেন (৩৪)।

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট