1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব: জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব টিএ পান্না ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র,অগ্নি সংযোগ,ভাংচুর,আহত-১০ ও আটক ১২ লালপুরে ২টি জ্বালানি‌‌ তেলের দোকানে‌ ১৫ হাজার টাকা জরিমানা বাঘায় আধ্যাতিক দরবেশের ওরশ অনুষ্ঠানে মিলন মেলা মাজার উন্নয়ন-পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে: এমপি চাঁদ পেশাজীবীদের অন্যতম ভিত্তি হিসেবে জিয়া পরিষদ কাজ করে: প্রফেসর ড.আব্দুল লতিফ ​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ

সাপাহার সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল সহ যুবক আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আতাউর রহমান (৩২) নামের এক চোরাকারবারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার আদাতলা বিওপির অধীনস্থ সরলী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আতাউর রহমান উপজেলার সরলী গ্রামের মো. নওশাদ আলীর ছেলে।

বিজিবি ১৬ ব্যাটালিয়ন (নওগাঁ) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আদাতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সরলী গ্রামের নাইমুলের আম বাগানের ভেতর থেকে আতাউর রহমানকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৫ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) রাতেই জানিয়েছে, আটককৃত আসামির বিরুদ্ধে সাপাহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট