1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরা আদালতের পিপিকে অপসারণের দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

সাতক্ষীরা আদালতের পিপিকে অপসারণের দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৩৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা প্রতিনিধি…………………………………………..

সাতক্ষীরা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল লতিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা।

রোববার (২১ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় সংলগ্ন পাওয়ার হাউসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশাররফ হোসেন মশু।

বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জি এম আব্দুল গফুর, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু প্রমুখ।

বক্তারা বলেন, পিপি লতিফ বিজিবি’র একজন সিপাহী ছিলেন। অনিয়মের দায়ে চাকুরীচ্যূত হওয়ার পর তিনি জাল সার্টিফিকেটে আইনজীবী বনে যান। কিন্তু দুর্নীতি ও অনিয়মের সেই কালোপথ এখনো পরিহার করতে পারেননি। কালোপথে কোটি কোটি টাকা আয় করে শহরের প্রাসাদ গড়েছেন।

তারা আরও বলেন, পিপি লতিফ মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের সাথে সবসময় অসাদাচরণ করেন। সাতক্ষীরা সদরের সদ্য সাবেক এমপি রবি স্বাধীনতাবিরোধী ও দুর্নীতিগ্রস্ত পিপি লতিফকে বার বার রক্ষা করেছেন।

বক্তারা জাল সার্টিফিকেটধারী দুর্নীতিবাজ পিপিকে অবিলম্বে অপসারণ ও তার বিরুদ্ধে তদন্তের দাবি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট