1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সর্বশেষ:
​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত? শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

সাতক্ষীরার শ্যামনগরে বারসিক’র উদ্যোগে সামাজিক সুরক্ষা বিষয়ক সংলাপ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ আলফাত হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি……………………………………….

আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) শ্যামনগর উপজেলা পাবলিক লাইব্রেরিতে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র উদ্যোগে এবং নেটজ-পার্টনারশীপ ফর ডেভেলমেন্ট অ্যান্ড জাস্টিস’র সহযোগিতায় বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালী করণ (পরিবেশ) প্রকল্পের এই সংলাপ অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত সংলাপে বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী আল ইমরানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, বারসিক’র পরিবেশ প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ মাসুম বিল্লাহ।

এসময় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন উপজেলা সমন্বয়কারী মননজয় মন্ডল। সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আরিফুজ্জান, ভেটেনারি সার্জন ডা. সুব্রত কুমার বিশ্বাস ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা।

সংলাপে স্থানীয় জনগোষ্ঠীর পক্ষে মুন্সিগঞ্জ ইউনিয়নের শংকরী রানী, আনজুমান আরা, পদ্মপুকুর ইউনিয়নের সোনিয়া আক্তার, রিজিয়া পারভীন, দেবশ্রী রানী, বুড়িগোয়ালিনী ইউনিয়নের সেলিনা খাতুন, চন্দনা রানী ও কবিতা রানী সামাজিক নিরাপত্তা সেবা বিষয়ে আলোচনা করেন এবং নানা সমস্যা তুলে ধরেন।

এসময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা প্রকৃত তথ্য ও সেবা প্রাপ্তির বিষয়ে কোনো মাধ্যম ছাড়াই সরাসরি সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করার আহবান জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট