1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরার ভোমরা থেকে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত মির্জাপুরে রান্নাঘরে কাজ করার সময় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, পরিবারে শোকের ছায়া জিয়া সৈনিক দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: কাকরাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল ভোলাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, অগ্নি নির্বাপনী মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার ভোমরা থেকে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৪৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ আলফাত হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি…………………………………..

সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, কালিগঞ্জের ফতেপুর গ্রামের মো. হোসাইন কারিকরের ছেলে মোঃ হাসান (২৯) এবং সাতক্ষীরা সদরের আলীপুর (দক্ষিণপাড়া) এর মৃত মোক্তার মোড়লের ছেলে মোঃ বাবুল মোড়ল(১৮)। রোববার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা থানার ভোমরার জনৈক পাথর ব্যবসায়ী দিপংকর কুমার ঘোষ এর পাথর রাখার মাঠের প্রবেশ পথে পাকা রাস্তার উপর হতে তাদেরকে আটক করা হয়।

সাতক্ষীরা সদর থানা জানায়, থানার অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই মোঃ হাফিজুর রহমান, এএসআই মোঃ জিল্লুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উক্ত যুবকদ্বয়কে আটক করে। এ সময় আসামীদ্বয়ের হেফাজত হতে পৃথকভাবে ৭৫০গ্রাম ও ২৫০ গ্রাম মোট এক কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজার মূল্য অনুমান ৩০ হাজার টাকা।

এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদ্বয়কে বিধি মোতাবেক আদালতে সোপর্দ্দ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট