1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক

  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

আওয়ামী লীগের সাবেক এমপি ও ক্রিকেটার সাকিব আল হাসান। ফাইল ছবি

সবুজনগর অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের সাবেক এমপি ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন ।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান- ক্রিকেটার সাকিব আল হাসান দুদকের বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন। তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে। এ বিষয়ে দুদকের পদক্ষেপ কী?

জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসানের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চলছে। এটি এখনো অনুসন্ধানের পর্যায়ে রয়েছে। অনুসন্ধান শেষে বিষয়টি স্পষ্ট হবে।’

২০১৮ সালে সাকিব আল হাসানকে রাষ্ট্রের দুর্নীতি পর্যবেক্ষণকারী সংস্থা দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছিল। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এক চুক্তিতে একটি তথ্যচিত্রে কাজ করেন তিনি। দুদকের হটলাইন নম্বর ১০৬ উদ্বোধন  উপলক্ষে তথ্যচিত্রটি তৈরি করা হয়েছিল।

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ২০২২ সালে সাকিবকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকে সরিয়ে দেয় দুদক।

সংবাদ সম্মেলনে দুদকের অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট