1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাংবা‌দি‌কের কাজে বাধা, রূপসা প্রেসক্লা‌বের নিন্দাও প্রতিবাদ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত মির্জাপুরে রান্নাঘরে কাজ করার সময় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, পরিবারে শোকের ছায়া জিয়া সৈনিক দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: কাকরাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল ভোলাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, অগ্নি নির্বাপনী মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নাচোলে ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণা, ফতেপুরকে মাদকমুক্ত করার অঙ্গীকার বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা, চিকিৎসাসেবার মান বাড়ানোর নির্দেশবাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা, চিকিৎসাসেবার মান বাড়ানোর নির্দেশ বাগমারায় বারাইন নদীর তীর থেকে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত কালীগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের বিরোধ: আদালতের রায় না হওয়া পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা বাগমারায় জাতীয় দুর্যোগ প্রশমন দিবস পালিত: সচেতনতার ওপর জোর

সাংবা‌দি‌কের কাজে বাধা, রূপসা প্রেসক্লা‌বের নিন্দাও প্রতিবাদ

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি……………………………………..

রূপসা উপ‌জেলার নিকলাপুর গ্রা‌মে কয়লার চুলায় ভয়াবহ অ‌গ্নিকা‌ন্ডের ভি‌ডিও ফেসবু‌কে লাইভ করার সময় কয়লা ‌তৈরী সি‌ন্ডি‌কে‌টের সদস্য মাসুদ কর্তৃক রূপসা প্রেসক্লা‌বের সদস্য ও দৈ‌নিক প্রবা‌হের রূপসা প্রতি‌নি‌ধি মোঃ বেনজীর হো‌সেন‌কে বাধা প্রদানসহ মোবাইল ছি‌নি‌য়ে নেওয়ার প্রচেষ্টা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জা‌নি‌য়ে‌ বিবৃ‌তি দি‌য়ে‌ছে রূপসা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

বিবৃ‌তিদাতারা হ‌লেন ক্লা‌বের সভাপ‌তি এস এম মাহবুবুর রহমান, সহ সভাপ‌তি আব্দুল কা‌দের, সাধারণ সম্পাদক খান আঃ জব্বার শিবলী, সা‌বেক সভাপ‌তি তরুণ চক্রচর্তী বিষ্ণু, সাইফুল ইসলাম বাবলু, সা‌বেক সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, সহ সাধারণ সম্পাদক এম এ আ‌জিম, কোষাধ্যক্ষ তৌ‌হিদুল ইসলাম ক‌চি, সাংগঠ‌নিক সম্পাদক এম‌ডি অ‌লিদ এবং প্রচার ও দপ্তর সম্পাদক তরিকুল ইসলামসহ সকল সদস্যবৃন্দ।

বিবৃ‌তিদাতারা অ‌বিল‌ম্বে সাংবা‌দি‌কের পেশাগত কা‌জে বাধা প্রদানকারী‌ মাসুদকে আই‌নের আওতায় আনার জন্য প্রশা‌সনের প্রতি দা‌বি জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট