1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাংবাদিকদের  সাথে  মতবিনিময়  করলেন গোমস্তাপুর- নাচোল, ভোলাহাট সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাস  - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

সাংবাদিকদের  সাথে  মতবিনিময়  করলেন গোমস্তাপুর- নাচোল, ভোলাহাট সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাস 

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোমস্তাপুর ( চাঁপাইনবাবগঞ্জ)  প্রতিনিধি…………………………………..

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর,  নাচোল, ভোলাহাট উপজেলার  সকল সাংবাদিকের  সাথে  মতবিনিময় করেছেন  গোমস্তাপুর  উপজেলা আওয়ামী লীগের সভাপতি,  সাবেক এমপি  ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  স্বতন্ত্র  প্রার্থী মুঃ গোলাম মোস্তফা বিশ্বাস। শুক্রবার (১৫ ডিসেম্বর)  বিকেল সারে ৪টায় গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগ  কার্যালয়ে  এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক কল্যান তহবিল,  গোমস্তাপুর,  নাচোল, ভোলাহাট  এর সভাপতি আসাদুল্লাহ আহমদ  মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।  সন্চালনা করেন সাংবাদিক  সারওয়ার জাহান সুমন।   গোলাম মোস্তফা বিশ্বাস  বলেন, আগামী নির্বাচন  গ্রহনযোগ্য  করতে মাননীয় প্রধানমন্ত্রীর  নির্দেশনা  মোতাবেক  সকলের অংশগ্রহণে নির্বাচন  হোক  এ বিষয়টি  সামনে রেখেই  আমি স্বতন্ত্র প্রার্থী  হিসেবে  নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা  করছি। নির্বাচন  সুষ্ঠ করতে  সাংবাদিকদের  উল্লেখযোগ্য  ভূমিকার জন্য তিনি সহযোগিতা কামনা  করেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,  ডামি আর স্বতন্ত্র প্রার্থীর  মধ্যে  অবশ্যই  পার্থক্য আছে।   নির্বাচন অবাধ ও সুস্ঠ হবে বলে তিনি আশা প্রকাশ  করেন। বিগত দিনে এমপি থাকাকালীন  তিনি শিক্ষা,  বিদ্যুৎ  ও রাস্তাঘাট উন্নয়নে  কাজ করেছেন  বলে সাংবাদিকদের  জানান।  প্রতিদ্বন্দ্বী  প্রার্থীর তরফ থেকে তিনি কোন হুমকির  সম্মুখীন  হননি তবে তার সমর্থকদের হুমকি দেখানো হয়েছে  বলে তিনি অবহিত করেন। এজন্য সংশ্লিষ্ট  জায়গায় ৫ টি অভিযোগ  দেয়া হয়েছে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন  সাংবাদিক  নুরুল ইসলাম বাবু,  নাহিদ ইসলাম,  গোলাম কবির, তাজাম্মুল হক আরাফাত,  শাকিল রেজা,  হাসানুজ্জামান ডালিম,  রবিউল ইসলাম,   জামিল হোসেন,   সারওয়ার জাহান সুমন,  নুর মোহাম্মদ,   আব্দুর রহমান মানিক,  মোহাম্মদ আলী,  ইমরান আলী,  আমিনুল ইসলাম  প্রমুখ। উপস্থিত ছিলেন,  সাংবাদিক  আব্দুস সাত্তার,  অলিউল হক ডলার,  আব্দুস সালাম তালুকদার,  মোঃ ইব্রাহিম,  জোহরুল হক  জোহির,  মনিরুল ইসলাম  দোয়েল,  তসিকুল ইসলাম,  শফিকুল ইসলাম  প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট