1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শিবগঞ্জে সালিশ চলাকালে হামলা,  আহত ১ রোড এক্সিডেন্ট: শিবগঞ্জ ট্রলির ধাক্কায় ভ্যান চালক নিহত ঈদে ভিক্ষা বৃত্তিতে নেমেছেন পেশাদার- অপেশাদার ভিক্ষুক, কাজে আসছেনা পুর্নবাসন কার্যক্রম বগুড়া জেলা পরিষদের প্রশাসক হলেন এ. কে. এম আহাসানুল তৈয়ব জাকির আলফি শাহর: পবিত্র কোরআনে সংখ্যার রূপক ও আধ্যাত্মিক মহিমা বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার শিবগঞ্জ কৃষক সেজে ৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরল পুলিশ ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

সরকার চাই, খেলাধুলার মধ্য দিয়ে একটি সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ে উঠুক: রাসিক মেয়র

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ১৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক…………
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, আমাদের রাজশাহী এক সময় ক্রিকেট-ফুটবলের সুতিকাগার হিসেবে চিহ্নিত ছিলো। তৎকালীন পূর্ব পাকিস্তানে পরবর্তী বাংলাদেশে অনেক খেলোয়ার তৈরি হয়েছে। যারা রাজশাহী থেকে তৈরি হয়ে বিশ্বের সেরা সেরা খেলোয়ার হয়েছেন। খালেদ মাসুদ পাইলট ও এখন শান্ত আছে, তাদের মতো ভবিষ্যতে আরও অনেকে তৈরি হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শরীর ও মন গঠন করে। আমাদের সরকার চাই, খেলাধুলার মধ্য দিয়ে একটি সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ে উঠুক। সে লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।
শুক্রবার (৩১ মে) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ চত্বরে সমাজকর্ম বিভাগের প্রিমিয়ার লীগ-২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র।
তিনি আরও বলেন, আজকের ছাত্র সমাজের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে সুষ্ঠু ও জীবন গঠনের জন্য খেলাধুলা ও সুস্থ বিনোদনকে আপনারা বেছে নিবেন এবং এরমধ্যে দিয়ে আপনার পরিবার, সমাজ ও দেশের সার্বভ্রমত্ব আরও শক্তিশালী হবে, সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রবিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব।
সম্মানিত অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ছাদেকুল আরেফিন মতিন। শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট