1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সরকারি পাকা রাস্তা নষ্ট করে মাটি বাণিজ্যে  - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক

সরকারি পাকা রাস্তা নষ্ট করে মাটি বাণিজ্যে 

  • প্রকাশের সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আলিফ হোসেন,তানোর………………………………………………….

রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুরের ঘাষিগ্রাম ইউনিয়নের (ইউপি) বেলনা গ্রামে সরকারি রাস্তা নষ্ট করে মাটি বানিজ্যের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গ্রামবাসীর মাঝে চরস ক্ষোভের সৃষ্টি হয়েছে। কিন্ত্ত প্রভাবশালী পুকুর মারিকের বিরুদ্ধে প্রকাশ্যে কেউ কোনো প্রতিবাদ করতে পারছে না।

জানা গেছে, ১ এপ্রিল সোমবার সকাল থেকে উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের (ইউপি) বেলনা গ্রামে পুকুর পুনঃখনন ও মাটি দিয়ে বিভিন্ন স্থানের নিচু জমি ভরাট করা হচ্ছে। এদিকে এসব মাটি পরিবহনে এলাকার কাঁচা-পাকা রাস্তা নষ্ট করা হচ্ছে। স্থানীয়রা জানান, ঘাসিগ্রাম ইউনিয়নের (ইউপি) বেলনা গ্রামে রিয়াজ উদ্দিনের পুত্র প্রভাবশালী সুমন দিগরের এর কাছ থেকে এই পুকুরের মাটি এক লাখ ১৫ হাজার টাকায় কিনে নেয় মাটি ব্যবসায়ী আসাদুল ইসলাম। এদিকে এই পুকুর এস্কেভেটর (ভেঁকু) মেশিন দিয়ে খনন করে কাদা মাটি অবৈধ ট্রাক্টরের মাধ্যমে পরিবহন করা হচ্ছে। এসব মাটি অবৈধ ট্রাক্টরে পরিবহন করায় কাদামাটি রাস্তায় পড়ে  সরকারি পাকা কাচা রাস্তা নস্ট হচ্ছে।  হালকা বৃস্টি হলেই এসব রাস্তা যান চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়বে। বাড়বে ছোট-খাটো দুর্ঘটনা। এসব মাটি দস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের দাবিতে গ্রামবাসি সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা সিদ্দিকা বলেন, মাটি পরিবহন করে সরকারি পাকা-কাঁচা রাস্তা নষ্ট করা যাবে না। ওই অঞ্চলের রাস্তা রক্ষার দায়িত্ব চেয়ারম্যানের, তাদেরকে সচেতন হতে হবে। সরকারি পাকা রাস্তায় যেন কাদা মাটি পড়ে রাস্তা নষ্ট না হয় সেই জন্য আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট