1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সম্প্রতি অর্থমন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সর্ব জনীন পেনশন বিষয়ক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে রুয়েট শিক্ষক সমিতির বিবৃতি - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
স্বাস্থ্য খাতে জনবল সংকট নিরসনে ৫ হাজার চিকিৎসক নিয়োগের কাজ চলছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শিবগঞ্জে সারের জন্য কৃষকদের রাতজাগা দুর্ভোগ: সিন্ডিকেট নাকি গুজবের গুঞ্জন? রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিল রাসিক চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে রাজশাহীর একচ্ছত্র আধিপত্য, জিতল ১২ পদকচট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে রাজশাহীর একচ্ছত্র আধিপত্য, জিতল ১২ পদক নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে

সম্প্রতি অর্থমন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সর্ব জনীন পেনশন বিষয়ক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে রুয়েট শিক্ষক সমিতির বিবৃতি

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি………………………………………………………

গত ১৩ মার্চ২০২৪ খ্রি. তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রণালয় কর্তৃক জারিকৃত একটি
প্রজ্ঞাপন (এস.আর.ও. নং ৪৭-আইন/২০২৪, তারিখ: ১০ মার্চ২০২৪ খ্রি.) রুয়েট শিক্ষক সমিতির
দৃষ্টিগোচর হয়েছে। যেখানে বলা হয়েছে আগামী ১ জুলাই ২০২৪ বা তার পরে রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত ও
সমজাতীয় প্রতিষ্ঠানে যোগ দেওয়া কর্মকর্তা-কর্মচারীরা বিদ্যমান পেনশনের বদলে সর্বজনীন পেনশন
কর্মসূচির ‘প্রত্যয়’ স্কিমে অন্তর্ভূক্ত হবেন। অর্থাৎ মূল বেতনের ১০ শতাংশ বা সর্বোচ্চ ৫ হাজার টাকা- এ
দুয়ের মধ্যে যেটি কম, সংশ্লিষ্ট সংস্থা তা চাকরিজীবির বেতন থেকে কেটে রাখবে এবং সমপরিমাণ অর্থসংস্থা
দিয়ে তা সর্বজনীন পেনশন তহবিলে জমা করবে।

এ ধরনের নিম্মাননের পেনশন বিষয়ক প্রজ্ঞাপন বিশ^বিদ্যালয় শিক্ষকদের জন্য অবমাননাকর এবং তা প্রতিপালনের নির্দেশনা বিশ^বিদ্যালয়সমূহের স্বায়ত্তশাসনের প্রতি নগ্ন হস্তক্ষেপের সামিল বিধায় রুয়েট শিক্ষক সমিতি একই সাথে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এ ধরনের আপত্তিকর সিদ্ধান্ত বাস্তবায়ন হলে বিশ^বিদ্যালয় শিক্ষকদের মধ্যে চরম হতাশা
ও ক্ষোভ বিরাজ করবে যা শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টি করবে বিধায় রুয়েট শিক্ষক সমিতি উক্ত সিদ্ধান্ত প্রতিপালনের নির্দেশনা দ্রুত প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট