1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শিবগঞ্জে সালিশ চলাকালে হামলা,  আহত ১ রোড এক্সিডেন্ট: শিবগঞ্জ ট্রলির ধাক্কায় ভ্যান চালক নিহত ঈদে ভিক্ষা বৃত্তিতে নেমেছেন পেশাদার- অপেশাদার ভিক্ষুক, কাজে আসছেনা পুর্নবাসন কার্যক্রম বগুড়া জেলা পরিষদের প্রশাসক হলেন এ. কে. এম আহাসানুল তৈয়ব জাকির আলফি শাহর: পবিত্র কোরআনে সংখ্যার রূপক ও আধ্যাত্মিক মহিমা বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার শিবগঞ্জ কৃষক সেজে ৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরল পুলিশ ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

সমাজ উন্নয়নে নাট্য ও গীতিকার ঈশ্বরদীর সাইফুল এখন ভেজালমুক্ত সফল ফল ব্যবসায়ী 

  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিনিধি,ঈশ্বরদীঃ সুলভ মূল্যে ভেজাল মুক্ত বিভিন্ন প্রকার পুষ্টিকর ফল বিক্রি করে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করণের মাধ্যমে নিম্ন আয়ের মানুষকে সুস্থ্য রেখে এলাকার উন্নয়ন করবেন বলে জানিয়েছেন, ঈশ্বরদীর অজোপাড়া গ্রাম সিলিমপুরের যুবক নাট্য ও গীতিকার এবং রাফি ফল ভান্ডারের স্বত্তাধিকারী সাইফুল ইসলাম। আজ রবিবার সকালে ঈশ্বরদী-আইকে রোডের শিমুলতলা বাজারের পাইকারী ফল ব্যবসায়ী বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে ‘‘নাট্য ও গীতিকার থেকে ফল ব্যবসায়ী’’ শিরোনামে আয়োজিত এক আবেগঘন অনানুষ্ঠানিক আলাপচারিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অজো পাড়া গাঁয়ে বেড়ে উঠা সাইফুলের স্কুল জীবন থেকেই ঝোঁক ছিল গান ও নাটক লেখার। ইতোমধ্যে মান সম্মত অনেক গান ও নাটক তিনি লেখা সম্পন্নও করেছেন। কিন্তু বর্তমান ডিজিটাল উন্নয়নের কারণে নাটক ও গানের বাজারের অবস্থা উপলব্ধি এবং নিজ এলাকা ও মানবসেবাকে গুরুত্ব দিয়ে তিনি সাম্প্রতিক সময়ে এলাকার মানুষকে সুস্থ্য ও আর্থিকভাবে কিছুটা সাবলম্বী করে তুলতে ভেজাল মুক্ত ফল ব্যবসা শুরু করে আত্মতৃপ্তি পাচ্ছেন।

সাইফুল ইসলাম আরো বলেন,ইচ্ছা শক্তি থাকলে অনেক কিছুই করা সম্ভব। কোন কাজকেই ছোট করে দেখার কিছু নেই। স্থানীয় ক্রেতাদের সাথে অসংখ্য রাশিয়ান ফল কিনে প্রশংসা করছেন। এখান থেকে পাবনা,কুষ্টিয়া ও নাটোরের মত বিভিন্ন জেলায় বিভিন্ন প্রকার পেঁপে ও আনারস নিয়ে ব্যাপারীরাও লাভবান হচ্ছেন। পরিস্থিতির কারণে ব্যবসায় যোগ দেওয়া হলেও সমাজ পরিবর্তনের অংশ হিসেবে দিকনির্দেশনা, বিনোদনসহ মনের চাহিদা মেটানোর জন্য নাটক ও গান লেখা চালিয়ে যাবো এবং আমাকে অনুকরণ করে সমাজের বেকার যুবকরা যাতে চাকরীর পিছনে না ঘুরে যে কোন বৈধ ব্যবসা শুরু করেন সেটাও আমি প্রত্যাশা করি।

এসময় এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মামুন শেখসহ অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট