1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
আলফি শাহর: পবিত্র কোরআনে সংখ্যার রূপক ও আধ্যাত্মিক মহিমা বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার শিবগঞ্জ কৃষক সেজে ৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরল পুলিশ ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে প্রথমবার মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সরকারি সম্মানী, ঈদের আগেই মিলবে ভাতা লালপুর থেকে চুরি হওয়া ১মাস বয়সী শিশু কন্যা ১২ ঘন্টা পর উদ্ধার পাকশী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার অপরাধ নিউজ: শিবগঞ্জে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি, ১০দিনে ৬ খুন প্রধানমন্ত্রীর আহবানে রাজশাহীতে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু

সমাজসেবা অধিদফতরে আয়োজনে বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ২৯ ফেব্রুয়ারি ২০২৪……………………………

সমাজসেবা অধিদফতর, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের আয়োজনে বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বায়া সরকারি শিশু পরিবারের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, সমাজে পিছিয়েপড়া, অবহেলিত ও অভিভাবকহীন ছেলে-মেয়েদের মূলস্রোতে নিয়ে আসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার কাজ করছে। শিশুদের লালনপালন করা, শিক্ষাদান করা, তাদের কর্মক্ষেত্রে প্রবেশে সাহায্য করা, কর্মক্ষেত্রে যাওয়ার জন্য হাতেকলমে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা ইত্যাদি কাজ করছে সরকার।

তিনি আরো বলেন, সব ক্ষেত্রে উন্নয়নের সূচকে ভালো অবস্থার দিকে আছি। দেশ এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে।

সমাজসেবা অধিদফতর, রাজশাহী বিভাগীয় পরিচালক সৈয়দ মোস্তাক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট