1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণঃ নওগাঁর আত্রাইয়ের কালিকাপুর  ইউনিয়নের রাস্তার বেহাল  দশা - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় ‘স্ববল’ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা সভা, র‍্যালি ও গাছের চারা বিতরণ ঠাকুরগাঁওয়ে বিদেশ ফেরতদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত ভূমিসেবায় হয়রানি ও অনিয়ম বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসকের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ৪৫ দিনব্যাপী নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শিবগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে তিন দোকান ভস্মীভূত, ফায়ার সার্ভিসের চেষ্টায় রক্ষা ৫ লাখ টাকার মালামাল চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিক্ষিকা নিহত, ভাই আহত রাজশাহী মহানগরীকে অবৈধ দখলমুক্ত করা হবে: রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল রংপুরে ১২ হাজার ও ঠাকুরগাঁওয়ে ১৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণঃ নওগাঁর আত্রাইয়ের কালিকাপুর  ইউনিয়নের রাস্তার বেহাল  দশা

  • প্রকাশের সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই……………………………………………

নওগাঁর ৭নং কালকাপুড় ইউনিয়ন ৪,৫,৬ নং ওয়ার্ড বিলের রাস্তা ও বিলের ধারের রাস্তা বেহাল অবস্থা৷ চলাচলে একেবারে অযোগ্য হয়ে পড়েছে। এলাকার ছত্র-ছাত্রীরা সীমাহীন দুভোর্গ নিয়ে এপথ দিয়ে চলাচল করছে। অথচ স্থানীয় প্রশাসন এরাস্তাটি নিমার্ণে কোন নজর দিচ্ছে না বলে এলাকাসির বিস্তর অভিযোগ।

 

জানা গেছে, ৭ নং কালকাপুড়  ইউনিয়নের শলিয়া বকুলতলি তাওয়ারের কাছ থেকে আলহাজ্ব মোবারক আলী বাড়ির কাছে, লালুয়া পাকা রাস্তা থেকে লালুয়া গ্রামের মাঝখান দিয়ে গন্ডোগোয়ালি ফজলুর বাড়ি পর্যন্ত, রুপনগর বাজার থেকে নদীর ধার পর্যন্ত৷

 

বন্যাকবলিত এলাকা প্রতিদিন পথটি পাড়ি দিয়ে স্কুলে যেতে হয় ছাত্র-ছাত্রী ও এলাকার হাজার হাজার মানুষকে যেতে হয় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন গন্তব্য স্থানে। বর্ষা মৌসুমে যে কর্দমাক্ত রাস্তায় হাঁটার কথা শুনলে চোখে পানি চলে আসে পথচারীদের।

 

যেই কাঁদার স্থানে আসলে পার হওয়ার সময় খানিকটা সময়ে  দাঁড়িয়ে ভাবেন পথিক;কিভাবে পার হওয়া যায়।সেই কর্দমাক্ত রাস্তাটিতে পথচারীদের ভোগান্তি কমাতে মানব সেবাই এগিয়ে আসলেন স্থানীয় মহিলা মেম্বার পারুল খাতুন ও স্বামী মোঃ মোকলেছুর রহমান৷

 

সহ গ্রামের জনসাধারণ মোঃ আলহাজ্ব মোঃ মোবারক আলী, প্রভাসক মোঃ জাহের আলী, মমতাজ মন্ডল, আঃ হামিন মাস্টার, আনিসুর রহমান মাস্টার, গোলাম হোসেন, সাজেম আলী মন্ডল, আঃ সামাদ, বরকত উল্লাহ টিপু মাস্টার, জাহিদুল ইসলাম, জাবক্স, আফসার আলী প্রাং, আরোও অনেকে৷

 

রাস্তা গুলোতে একটু বৃষ্টি হলেই  চলাচলের অনুপযোগী হয়ে পড়ে ও যায়গায় যায়গায় মিনি পুকুরে পরিনতি হয়। বহুবছর ধরে রাস্তাগুলো সংস্কারের দাবি এলাকাবাসীর থাকলেও জনপ্রতিনিধি বা সমাজপতিদের কেউ এগিয়ে আসেননি।

 

তাই মহিলা  ম্যাম্বর পারুল খাতুন ও স্বামী মোঃ মোকলেছুর রহমান তাহার নিজ উদ্যোগ  স্থানীয় সংসদ সদস্য মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি.মহোদয়ের নিকট গ্রামের সকল জনগনের জোর দাবি এই রাস্তাটি করে দিবার জন্য৷ এতে গ্রামের হাজার হাজার মানুষের অনেক সুবিধা হবে।

 

শুধু জনগণের কথা ভেবে এবং পরামর্শক্রমে  রাস্তাগুলো সংস্কারের দাবি জানায় এমপি কাছে মহিলা ইউপি সদস্য মোছাঃ পারুল খাতুন ও মোঃ মোকলেছুর রহমান৷ এই রাস্তাগুলোর বিষয় এমপি জানালে হয়তোবা তাৎক্ষণিকভাবে এর একটি  ব্যবস্থা গ্রহণ করবেন বলে এলাকাবাসির ধারণা৷#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট