1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শীতার্ত মানুষের পাশে দাড়ালো ১৪ বিজিবি - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ   মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

শীতার্ত মানুষের পাশে দাড়ালো ১৪ বিজিবি

  • প্রকাশের সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি’র আয়োজনে শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত কয়েক দিন থেকে শৈত্য প্রবাহে বেড়েছে শীতের তীব্রতা। এতে দুস্থ অসহায় ছিন্নমূল মানুষেরা চরম বেকায়দায় পড়েছে। এসব মানুষদের উষ্ণ ভালবাসা দিতে বিজিবি শীতবস্ত্র বিতরন করেন।

বুধবার( ৮ জানুয়ারি) দুপুরে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরে ৯৯ জন বয়স্ক শীতার্ত দুঃস্থ অসহায় মানুষের মাঝে শীতকালীন কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান, এসজিপি, রিজিয়ন কমান্ডার, রংপুর রিজিয়ন উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস, পরিচালক (লজিষ্টিকস্), রংপুর রিজিয়ন এবং সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম, বিজিওএম প্রমূখ ।

প্রধান অতিথি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের যে কোন দূর্যোগময় মূহূর্তে দেশ ও দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও বিজিবির এই মানব সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট