1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
পাকশী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার অপরাধ নিউজ: শিবগঞ্জে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি, ১০দিনে ৬ খুন প্রধানমন্ত্রীর আহবানে রাজশাহীতে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১

শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যুতে তানোর প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে দুই বছরের শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তানোর প্রেসক্লাব।

এক শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি সাঈদ সাজু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম রঞ্জু, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান মিঠু, ক্যাশিয়ার ইমরান হোসাইন, নির্বাহী সদস্য শরিফুল ইসলাম, ওবায়দুর রহমান সুজন, মাহবুব জুয়েল, মমিনুল ইসলাম মুন, লুৎফর রহমান, টিপু সুলতান, আশরাফুল আলম এবং মামুন অর রশিদ এ হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানান।

শোকবার্তায় তারা বলেন, একটি নিষ্পাপ শিশুর এমন করুণ ও অকাল মৃত্যু অত্যন্ত বেদনা ও হৃদয়বিদারক। এ ঘটনায় আমরা গভীরভাবে ব্যথিত। শোকসন্তপ্ত পরিবারকে তানোর প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। প্রেসক্লাবের নেতৃবৃন্দ শিশুটির রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন সাজিদ যেন জান্নাতুল ফেরদৌস নসিব পায় এবং শোকাহত পরিবার যেন এই অপূরণীয় দুঃখ সহ্য করার শক্তি লাভ করে।

৩২ ঘণ্টার উদ্ধার অভিযানের পরও ফিরল না প্রাণ উল্লেখ্য গত বুধবার দুপুরে মায়ের কোলে থাকা অবস্থায় গভীর নলকূপের জন্য খোঁড়া একটি পরিত্যক্ত গর্তের কাছে ট্রলি দেখতে গিয়ে হঠাৎ মায়ের কোলে থেকে নেমে যায় শিশু সাজিদ। মুহূর্তের মধ্যেই প্রায় ৫৫ ফুট গভীর ওই গর্তে পড়ে নিখোঁজ হয়ে যায় সে। ঘটনার পরপরই তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট টানা ৩২ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালায়। বৃহস্পতিবার রাত ৯টা ৭ মিনিটে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া শিশু সাজিদের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে পুরো এলাকাজুড়ে নেমে আসে গভীর শোক। স্থানীয় বাসিন্দারা এমন অবহেলিত ও বিপজ্জনক গর্ত থাকার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা আর না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট