1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা

শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি…………………………………………………….

শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের আয়োজনে দুই দিনব্যাপী ৮ম আন্তঃস্কুল বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৩ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানের রাসিক মেয়র বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।এরআগে শিক্ষার্থীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি।

অনুষ্ঠানে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আওয়ামী লীগ সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হয়েছে। তথ্য ও প্রযুক্তি খাত সহ দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন আজ দৃশ্যমান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছি।

শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম.এ. মান্নান খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিব বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর  ড. সৈয়দ শামসুদ্দিন আহমেদ,  সচিব প্রফেসর হুমায়ুন কবীর, নির্বাহী পরিচালক প্রকৌশলী নাজমা রহমান। স্বাগত বক্তব্য দেন শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিরাজ আহম্মেদ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দুই দিনের এই মেলায় ১২১টি স্টল প্রদর্শিত হয়। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট