1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রূপসায় জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরার পথে যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে শালিস বৈঠক ঘিরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ খুলনায় নিখোঁজের ১২ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার ‎ লালপুরে বালি ভর্তি ট্রাক ও অটো সিএনজির‌ মুখোমুখি সংঘর্ষ, নিহত-৩, আহত-৪ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব: জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব টিএ পান্না ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র,অগ্নি সংযোগ,ভাংচুর,আহত-১০ ও আটক ১২ লালপুরে ২টি জ্বালানি‌‌ তেলের দোকানে‌ ১৫ হাজার টাকা জরিমানা বাঘায় আধ্যাতিক দরবেশের ওরশ অনুষ্ঠানে মিলন মেলা মাজার উন্নয়ন-পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে: এমপি চাঁদ পেশাজীবীদের অন্যতম ভিত্তি হিসেবে জিয়া পরিষদ কাজ করে: প্রফেসর ড.আব্দুল লতিফ ​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব

শিবগঞ্জ সীমান্তে বিজিবি কর্তৃক ২৯টি চোরাই মোবাইল উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ সফিকুল ইসলাম ,শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা:  শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন মডেলের ২৯টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি।
গোপন সংবাদের ভিত্তিতে ২৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৬টায়  ৫৯ বিজিবির অধীনস্থ কিরনগঞ্জ বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৭৮/২-এস থেকে প্রায় ০২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে, শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছিয়াত্তর বিঘা গ্রামের একটি আমবাগানে অভিযান পরিচালনা করে এসব মোবাইল ফোন উদ্ধার করে। অভিযানকালে চোরাকারবারীরা রাতের অন্ধকার ও ঘন কুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে ৫৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট