1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
অবিরাম বৃস্টিতে ভোলায় বিস্তীর্ণ এলাকা, সড়ক ও জনপদ পানির নীচে, দূর্ভোগে কয়েক হাজার গ্রামবাসী মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা গাছ এবং ইয়াবা উদ্ধার সারিয়াকান্দিতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও জনসম্মুখে ধ্বংস রূপসায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত বদরগঞ্জে বিয়ের প্রলোভনে তরুণীর সাথে প্রতারণা থানায় অভিযোগ মোটা অংকের টাকায় ঘরোয়া রফাদফা  সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তাঃ কাজী শহিদুল ইসলাম গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়: এটিএম কামরুল ইসলাম তানোরে তসলিমা ইলেক্ট্রনিক্স ও ওয়ালটন শোরুমে লাকি কুপন ড্র-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান মির্জাপুরে বংশাই নদীতে ভাসমান অজ্ঞাত লাশ রাজশাহীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

শিবগঞ্জ পৌরসভা চত্বরে ফুলের বাগান উদ্বোধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ আব্দুল বাতেন:  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা চত্বরে নানান জাতের ফুলের চারা রোপণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌরসভার নবনির্মিত বাগানে এ কর্মসূচির উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহার আলী। উদ্বোধনের পরপরই পৌরসভার টিএলসিসি কমিটির সদস্যরা উৎসবমুখর পরিবেশে ফুলের চারা রোপণে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন,এলজিইডি’র উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব, জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী সুজয় কর্মকার, পৌরসভার সাবেক চেয়ারম্যান জাফর আলী, সমাজসেবক সফিকুল ইসলামসহ টিএলসিসি’র সদস্যরা।

পৌর প্রশাসক মো. আজাহার আলী বলেন, “শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, উপজেলার সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানেও চেরী, ফক্সটেইল, বেলি, জুঁই, গন্ধরাজ, বাগানবিলাস, কাঠগোলাপ, কৃষ্ণচূড়া, চন্দ্রপ্রভা ও রেভেনিয়া ফুলের চারা রোপণ করা হয়েছে। এতে প্রায় সব ঋতুতেই প্রতিষ্ঠানগুলো ফুলে ভরে থাকবে।” তিনি আরও বলেন, “জীবনের প্রতিটি মুহূর্তকে রাঙিয়ে তোলে ফুলের সৌন্দর্য। পাশাপাশি অক্সিজেন সরবরাহ বৃদ্ধি ও প্রাকৃতিক সৌন্দর্য বাড়ানোই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট