1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত শিবগঞ্জে জ্বালানী তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের  সংঘর্ষে  আহত ১০ ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ বদরগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধুর মৃত্যু লালপুরে মাদক সেবনরত অবস্থায় আটক-২, ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা নওগাঁর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সড়কের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ বাঘায় বই দিয়ে দশম শেণির দুই শিক্ষার্থীর পাশে দাড়ালেন ছাত্রদল নেতা শামীম সরকার আত্রাইয়ে ঝড়ের তাণ্ডবে গাছচাপায় অন্তঃসত্ত্বার মৃত্যু, বেদে পল্লীতে ছুটে গেলেন এসপি তারিকুল ইসলাম সাপাহারে পেট্রোল মজুদের দায়ে ব্যাংক কর্মকর্তাকে জরিমানা শিবগঞ্জে ডিজেল পাচারের চেষ্টা: ফিলিং স্টেশনের মালিককে ১০হাজার টাকা জরিমানা

শিবগঞ্জ থেকে ১২৯ বোতল ফেন্সিডিল সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৫৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ প্রতিনিধি………………………………………………

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে ১২৯ বোতল ফেন্সিডিল সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান অতিক্রম করবে।

র‌্যাব এর একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত স্থানে গোপনে অবস্থান নিলে একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় মোটরসাইকেলটির গতির প্রতিবন্ধকতা সৃষ্টি করে থামায়। পরবর্তীতে এলাকার নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উহা তল্লাশি পরিচালনা করে ১২৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

২১ জানুয়ারি ২০২৪ ইং তারিখ রাত ১০:৩০টায়  চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ১৫নং নয়ালাভাঙ্গা ইউপির অন্তর্গত নয়ালাভাঙ্গা গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সরবরাহের সময় মাদক ব্যবসায়ী  মোঃ আনারুল ইসলাম (২৭), পিতা-মোঃ একরামুল হক, মাতা-মোছাঃ তারাফুল বেগম, সাং-বনপাড়া ভবানীপুর ও  মোঃ মশিউর রহমান (২৪), পিতা-মোঃ ইউসুফ আলী, মাতা- মোছাঃ টগরী বেগম,সাং- তারাপুর হঠাৎপাড়া, উভয় থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে ফেন্সিডিল-১২৯ বোতল, মোটরসাইকেল-০১টি, মোবাইল ফোন-০২টি সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট