1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শিবগঞ্জে সালিশ চলাকালে হামলা,  আহত ১ রোড এক্সিডেন্ট: শিবগঞ্জ ট্রলির ধাক্কায় ভ্যান চালক নিহত ঈদে ভিক্ষা বৃত্তিতে নেমেছেন পেশাদার- অপেশাদার ভিক্ষুক, কাজে আসছেনা পুর্নবাসন কার্যক্রম বগুড়া জেলা পরিষদের প্রশাসক হলেন এ. কে. এম আহাসানুল তৈয়ব জাকির আলফি শাহর: পবিত্র কোরআনে সংখ্যার রূপক ও আধ্যাত্মিক মহিমা বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার শিবগঞ্জ কৃষক সেজে ৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরল পুলিশ ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ভেটেরিনারি ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৬৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ  প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ভেটেরিনারি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট ২০২৫) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার চরপাঁকা এলাকায় এ ক্যাম্পে স্থানীয় মানুষের মাঝে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

ক্যাম্পে সাধারণ রোগীদের জন্য চিকিৎসা পরামর্শ, বিনামূল্যে ওষুধ বিতরণ এবং গবাদিপশুর চিকিৎসা সেবা দেওয়া হয়। পাশাপাশি এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে ৭০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজহার আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সেবাগ্রহণকারী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

উপস্থিত ব্যক্তিরা এ উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট