1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জ উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ১৬ জন - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক মির্জাপুরে আবাসিক এলাকার পাশে সিসা কারখানার অভিযোগ, পরিবেশ দূষণে উদ্বিগ্ন এলাকাবাসী কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার রাজশাহীতে আযহারীর মাহফিল ২৮ নভেম্বর, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাসিক প্রশাসক বাঘায় ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদপত্র ও গাছের চারা বিতরণ ভোলার চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় গরু-ছাগল, অনুপস্থিত থাকায় দুই শিক্ষককে শোকজ পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন ছাত্রী কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, এলাকায় আতঙ্ক

শিবগঞ্জ উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ১৬ জন

  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৩৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

#আব্দুল বাতেন, শিবগঞ্জ……………………………………………..

দ্বিতীয় ধাপে শিবগঞ্জে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৭ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

প্রার্থীরা নিজেদের সমর্থিত লোকজন নিয়ে ২১ মেয়ে রবিবার উপজেলা সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন। চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, মহসিন আলী মিয়া সাবেক যুবলীগ নেতা, গোলাম কিবরিয়া বর্তমান ভাইস চেয়ারম্যান, গোলাম রাব্বানী সাবেক ছাত্রনেতা,সাবেক উপজেলা বিএনপি’র সভাপতি আশরাফুল আশরাফ চেয়ারম্যান , জামাল হোসেন পলাশ জাসদ নেতা ভাইস চেয়ারম্যান আল মামুন, , রবিউল ইসলাম নয়ন খান, সাইফুল ইসলাম মিটুল খান, সাইফুল ইসলাম, নাজমুল আলম উজ্জ্বল, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ শামীম রেজা। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে জেলা মহিলা লিগে সেক্রেটারি মোসাম্মৎ শিউলি বেগম, থানা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা মোসাম্মাৎ নুরজাহান, মুসলিমা খাতুন।

রিটার্নিং কর্মকর্তা আহাম্মেদ মাহবুল উল ইসলাম জানান, শেষ দিন পর্যন্ত তিনটি পদে মোট ১৬জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি বলেন, মনোনয়নপত্র বাছাই হবে ২৩এপ্রিল, আপিল দায়ের ২৪এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭এপ্রিল, প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল, প্রতিক বরাদ্দ ২ মে ভোট গ্রহন হবে ২১মে।

উল্লেখ্য, শিবগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪লক্ষ ৭৮হাজার ৭০জন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট