1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা

শিবগঞ্জ উপজেলায় বিএনপির একটি কার্যালয়ে ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ মোহাঃ সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি,  শিবগঞ্জ ঃ শিবগঞ্জ উপজেলার আড়গাড়া হাট বিএনপির কার্যালয়ে ভাংচুরের ঘটনা ঘটিয়েছে একদল দুর্বৃত্ত । এ সময় কার্যালয়ে থাকা দলীয় প্রতীক ধানের শীষের পাঁচটি খাঁচি ভেঙে পাশের খালের পানিতে নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
 স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের আড়গাড়া হাট এলাকায় অবস্থিত  ৯ নং ওয়ার্ডের   বিএনপির  কার্যালয়ে এই ভাঙচুরের ঘটনা ঘটে। রাতের আঁধারে সংঘবদ্ধ দুর্বৃত্তরা কার্যালয়ে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করে এবং কার্যালয়ে থাকা ধানের শীষ প্রতীক খুলে নিয়ে পাঁচটি খাঁচি পাশের খালের পানিতে ফেলে দেয়  গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে পালিয়ে যায় ।
Open photo
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দায়পুকুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েল বলেন, এটি আমার ব্যক্তিগত অফিস, যা দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হতো। রাতের অন্ধকারে কে বা কাহারা শত্রুতাবশত কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। ধানের শীষের খাঁচিগুলো পানিতে ফেলে দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র এলোমেলো করা হয়েছে এবং কিছু কাগজপত্র নিয়ে গেছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শিবগঞ্জ উপজেলা বিএনপির নেতারা বলেন, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হামলা। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
Open photo
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, বিষয়টি মুঠোফোনে অবগত হয়েছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট