1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার শিবগঞ্জ কৃষক সেজে ৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরল পুলিশ ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে প্রথমবার মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সরকারি সম্মানী, ঈদের আগেই মিলবে ভাতা লালপুর থেকে চুরি হওয়া ১মাস বয়সী শিশু কন্যা ১২ ঘন্টা পর উদ্ধার পাকশী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার অপরাধ নিউজ: শিবগঞ্জে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি, ১০দিনে ৬ খুন প্রধানমন্ত্রীর আহবানে রাজশাহীতে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি

শিবগঞ্জে শাসনের ভুলে প্রাণ গেল ১১ বছরের শিশু আশিকের

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আব্দুল বাতেন, নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ:  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে মায়ের শাসনে  আ/হ/ত হয়ে ১১ বছরের এক শিশুর মৃ/ত্যু হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। নি/হ/ত আশিক আলী স্থানীয় সুমন আলীর ছেলে।

পরিবার ও স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে নিয়মিত কাজের ফাঁকে সন্তানকে শাসন করছিলেন তার মা আলেয়া বেগম। সেই সময়ের এক পর্যায়ে আশিক অসুস্থ হয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই অচেতন হয়ে যায়। পরে তাকে মৃ/ত ঘোষণা করা হয়। ঘটনার পর শোকে ভেঙে পড়েন আলেয়া বেগম।

তিনি জানান, অন্যের বাড়িতে কাজ করে দুই সন্তানকে লালন-পালন করেন তিনি। “শাসন করতে গিয়ে এমন হবে ভাবতেই পারিনি,” বলেন তিনি। তার দাবি, আশিক কিছুদিন ধরে শারীরিকভাবে দুর্বল ছিল। মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাহামুদুল হক হায়দারী বলেন, “ঘটনাটি সম্পূর্ণ দুর্ঘটনাবশত: ঘটে। শাসনের সময় অনিচ্ছায় আ/ঘা/ত লেগে শিশুটি মা/রা গেছে।

খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ম/র/দে/হ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের ম/র্গে পাঠিয়েছে বলে জানান ওসি (তদন্ত) এসএম শাকিল হাসান। প্রাথমিকভাবে ঘটনাটি অসাবধানতাজনিত বলে মনে করছে পুলিশ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট