1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিজিবি'র মতবিনিময় সভা  - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিজিবি’র মতবিনিময় সভা 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

#আরাফাত হোসেন, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি… আজ শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের অন্তর্গত তেলকুপি সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন এবং সোনাতন ধর্ম অবলম্বনকারীদের দূর্গা পূজা উদযাপন উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় ও আলোচনা সভা করেন সহকারী পরিচালক (৫৯) ব্যাটালিয়ন মোঃ বেলাল হোসেন।

এসময় বেলাল হোসেন বলেন, বর্তমান পরিস্থিতিতে গুজবে কান না দিয়ে দেখে,শুনে ও বুঝে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সার্বক্ষণিক নিরাপত্তার স্বার্থে আমরা “বিজিবি” সদা সর্বদা প্রস্তুত আছি ও থাকবো। প্রয়োজনে আপনারা ক্যাম্প কমান্ডারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে পারেন। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে পূর্বের নাই সীমান্তের ওপারের ভারতের আত্মীয়-স্বজনদের সাথে দেখাশোনা না করা ও শূন্য রেখা অতিক্রম না করার জন্য অনুরোধ করেন।

মুসলিমদের উদ্দেশ্যে বলেন হিন্দুদের এই বড় দুর্গাপূজা উৎসবে তাদের কোন ধরনের নিরাপত্তার কমতি না হয় সে ব্যাপারে পরামর্শ দেন। সীমান্তে গরীব ও অসহায়ত্বের কারণে যারা চোরাকারবারি সাথে যুক্ত আছে তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য বিজিবির পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন; যাতে অসহায়ত্বের কারণে তারা সীমান্ত এলাকায় চোরাকারবারি সাথে সম্পৃক্ততা না রাখেন।

উক্ত সভায় সভাপতিত্ব করেন মোঃ আনিছুর রহমান (নায়েব সুবেদার) ক্যাম্প কমান্ডার তেলকুপি বিওপি, (৫৯) ব্যাটালিয়ন; রহনপুর। উক্ত সভায় উপস্থিত ছিলেন মোহাঃ কাশেদ আলী, ০৭ নং ওয়ার্ড সদস্য ও সভাপতি, আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠন। মোঃ আরাফাত হোসেন, প্রতিষ্ঠাতা ও পরিচালক; আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠন, শ্রীঃ বাদল সাহা সভাপতি; তেলকুপি সার্বজনীন দূর্গা মন্দির কমিটি, শ্রীঃ চন্দন সাবেক সভাপতি; তেলকুপি সার্বজনীন দূর্গা মন্দির কমিটি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সনাতন ধর্মাবলম্বী,স্থানীয় মুসলিমরা ও বিজিবির সদস্যরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট