1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাতবার্ষিকী পালিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাতবার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৪৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

আরাফাত হোসেন, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি…………………………………..

শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসকের আয়োজনে ঐতিহাসিক ছোট সোনামসজিদ প্রাঙ্গণে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর ও শহিদ মেজর নাজমুল হকের সমাধিস্থলে এবং সোনামসজিদ সংলগ্ন শহিদবৃন্দের গণকবরে পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, দোয়া শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গণকবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক এ.কে.এম গালিভ খাঁন, জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, পুলিশ মোঃ ছাইদুল হাসান, পিপিএম। এ, এফ, এম, আবু সুফিয়ান উপজেলা নির্বাহী কর্মকর্তা , উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ গোলাম কিবরিয়া, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শিউলি বেগম,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রহমান সনু, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক (রানা) সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বীরমুক্তিযোদ্ধারা।

এছাড়া বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট