1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে যৌতুন  না পেয়ে স্ত্রীকে নির্যাতন, তালাক ও চুরির মামলায় হয়রানীর অভিযোগ - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শিবগঞ্জে যৌতুন  না পেয়ে স্ত্রীকে নির্যাতন, তালাক ও চুরির মামলায় হয়রানীর অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: শিবগঞ্জে যৌতুকের টাকা না দিতে না পারায় জানাতুন নেশাকে শারীরিকভাব নির্যাতন, চুরির মামলা ও শেষে তালাক দিয়েছে তার স্বামী মাতিন উদ্দিন।ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের পোলাডাঙ্গা গ্রামে।

সরজমিনে গেলে জান্নাতুনে নেশা কান্না জড়িত কন্ঠে জানান, গত  ১০-০৮-২০২৩খ্রী:তারিখে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মহিপুর গ্রামের মৃত জোহরুল হকের ছেলে কাতার প্রবাসী মো:মাতিনের সাথে আমার বিয়ে হয়। বিয়ের পর পরই কৌশলে তিন লাখ টাকা যৌতুক আদায় করে। পরে আবার জমি কেনার অজুহাতে আরো তিন লাখ টাকা ধার হিসাবে নিলেও তা আর ফেরত না দিয়েই মাতিন আবার কাতার চলে যায়। আড়াই বছর  বাড়ি ফিরে এসে আবার সে দুই লাখ টাকা যৌতুন দাবী করলে জান্নাতুন নেশা দিতে অস্বীকার করায় শারীরিক নির্যাতন করে তাকে পিতার বাড়ি পাঠিয়ে দেয়। জন্নাতুন নেশা তার পিতাকে সব কথা বলে। এর কয়েকদিন পর গত ২৭-০৪-২০২৬ খ্রী: তারিখে আবারো মাতিন আমার পিতার বাড়ি এসে  দুই লাখ টাকা যৌতুক দাবী করলে আমি  যৌতুক  দিতে অস্বীকার করায় সে আমাকে  মারপিট করে গুরুতর আহত করে চলে যায়।

এঘটনায় আমি গত ৩০-০৪-২০২৬খ্রী: তারিখে চাঁপাইনবাবগঞ্জ আমলী আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করায় মাতিন ও তার  পরিবার ক্ষিপ্ত হয়ে গত ০৩-০৫-২০২৬খ্রী: তারিখে ডাক যোগে আমাকে তালাক পাঠায়। আমি গ্রহন না করে ফেরত পাঠায়। শুধু তাই নয়,  গত  ১২-০৪-২০২৬খ্রী: তারিখে  প্রায় সাড়ে চার লাখ টাকা সোনার গয়না ও গরু বিক্রী করা দুই লাখ ২০ হাজার টাকা ও দুইটি মোবাইল চুরির ঘটনা দেখিয়ে গত  ২১-০৬-২০২৬খ্রী: তারিখে তার মা ও আমার শাশুড়ী নুরজাহান বেগমকে বাদী  হয়ে  চাঁপাইনবাবগঞ্জ আমলী আদালত( চাঁপাইনবাবগঞ্জ সদর) মামলা করে। আসামী করা হয় জান্নাতুন নেশা আমার মা তাহেরা বেগম,পিতা তরিকুল ইসলাম ও ১৫ বছরের নাবালক শিক্ষার্থী ভাই আব্দুল্লা ওরফে ইমরুলকে ।

চুরির ঘটনার ব্যাপারে সরেজমিনে মাতিনের গ্রামের বাড়ি মহিপুর গেলে তার মা নুরজাহান বলেন আমার বাড়িতে কেউ না থাকার সুযোগে তারা আমার বাড়ি বেড়াতে এসে আমাকে  ভয়ভীতি দেখিয়ে সাড়ে চার লাখ টাকা মূল্যের সোনায় গয়না, গরু বিক্রী করা  দুই লাখ ২০ হাজার টাকা  ও দুইটি মোবাইল ফোন নিয়ে গেছে। তবে মহিপুর  গ্রামের আব্দুস সাত্তার,আনারুল ইসলাম,তোহরুল ইসলাম,শেরিনা বেগম,মারজিনা বেগম সাবিরা বেগম সহ শতাধিক নারী পুরুষ জানান,তার বাড়িতে কোন চুরির ঘটনা ঘটেনি। সে কোন গরু ছিল না। নুরজাহান বেগম তার ছেলে মাতিনের আগের স্ত্রীকে নির্যাতন করায় সে টিকতে পারেনি। পরের স্ত্রী জান্নাতুন নেশাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছে। নিজের দোষ ধামাচাপা দিতেই জান্নাতুন নেশার ও তার পিতা মাতা ও ভাইকে আসামী করে সাজানো ঘটনায় মামলা করে হয়রানী  করছে।

তারা আরো জানান মামলার যারা স্বাক্ষী তারাও অন্য গ্রামের।  এ বিধবা নুরজাহানকে  ইন্ধন যোগাচ্ছে এলাকার কামাল উদ্দিন নামে একটি মহরাল।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট