1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সর্বশেষ:
২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন বাঘায় গাঁজার গাছ সহ ওয়ার্ড বিএনপি নেতার ভাই গ্ৰেপ্তার বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো

শিবগঞ্জে বিয়ে না দেয়ায় নবম শ্রেণির স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৩৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা………………………………………………..

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে  বিয়ে না দেয়ায়  খাতিজা আক্তার কিয়া (১৪) নামে ৯ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে ওই মেয়ের উদ্ধার চেয়ে শিবগঞ্জ বাজারে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

লিখিত বক্তব্যে মেয়ের মা কমেলা বেগম বলেন, গত বছরের ১৩ মে বিকেলে শিবগঞ্জ বাজারে প্রাইভেটের উদ্দ্যেশে বাড়ি হতে বের হয়ে রাস্তায় অপহরণের শিকার হয় শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী খাতিজা আক্তার কিয়া। এ নিয়ে আকাশ আলীসহ তিনজনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ আদালতে একটি মামলাও করেন তিনি। মামলার তদন্তের দায়িত্ব পান শিবগঞ্জ থানার উপপরিদর্শক সোহেল রানা। মামলা দায়েরের পর থেকে অজ্ঞাত পরিচয়ে বিভিন্ন ফোন থেকে প্রাণ নাশের হুমকি দেয়া হচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। হুমকি দেয়ার ঘটনায় শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ২০২২ সালের নভেম্বরে খাতিজা আক্তার কিয়ার সাথে বাল্যবিয়ের প্রস্তাব আসে উপজেলার মোবারকপুর ইউনিয়নের কালিচক গ্রামের মাহিদুরের ছেলে আকাশ আলীর (২০)। কিন্তু মেয়ের বয়স তখন ১৩ বছর হওয়ায় বাল্যবিয়ে দিবেন না বলে সাফ জানিয়ে দেন তার মা কমেলা বেগম। এতে ছেলের পরিবার ক্ষুদ্ধ হয়ে মেয়েকে অপহরণ করে আকাশ আলীসহ তার স্বজনরা। দীর্ঘ ৯ মাস পার হলেও মেয়ে উদ্ধার না হওয়ায় হতাশ পরিবার। একই সঙ্গে দ্রুত মেয়ের উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। অপহরণের শিকার খাতিজা আক্তার কিয়া উপজেলার শ্যামপুর ইউনিয়নের কালুপুর গ্রামের খাইরুল ইসলাম ও কমেলা বেগম দম্পতির মেয়ে। সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সোহেল রানা জানান, ঘটনাটি মূলত অপহরণ নয়, প্রেম জনিত। তবুও মামলার প্রেক্ষিতে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে আসামিদের গ্রেফতার ও মেয়ে উদ্ধারের চেষ্টা চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট