1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে দুইদিনব্যাপী কর্মসূচি বিএনপির - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক মির্জাপুরে আবাসিক এলাকার পাশে সিসা কারখানার অভিযোগ, পরিবেশ দূষণে উদ্বিগ্ন এলাকাবাসী কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার রাজশাহীতে আযহারীর মাহফিল ২৮ নভেম্বর, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাসিক প্রশাসক বাঘায় ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদপত্র ও গাছের চারা বিতরণ ভোলার চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় গরু-ছাগল, অনুপস্থিত থাকায় দুই শিক্ষককে শোকজ পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন ছাত্রী কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, এলাকায় আতঙ্ক

শিবগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে দুইদিনব্যাপী কর্মসূচি বিএনপির

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৮৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শিবগঞ্জ প্রতিনিধি: বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দুইদিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে।

প্রথম দিনের কর্মসূচি হিসেবে ১ সেপ্টেম্বর সকাল৬টায় পতাকা উত্তোলন দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু হবে। পরবর্তী কর্মসূচির মধ্যে রয়েছে ৩ সেপ্টেম্বর সকাল ১০টায় বৃক্ষরোপণ, দুপুর ৩টায় প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

ফুটবল ম্যাচে অংশগ্রহণ করবে শিবগঞ্জ উপজেলা বিএনপি বনাম শিবগঞ্জ পৌর বিএনপি। অনুষ্ঠানের সব আয়োজন শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাজাহান মিয়া। সভাপতিত্ব করবেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আশরাফুল হক। সার্বিক তত্ত্বাবধানে থাকবেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ তোসিকুল আলম।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট