1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

শিবগঞ্জে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আরাফাত হোসেন, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি…………………………………………

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৩০৯ বোতল ফেন্সিডিলসহ সাকিব (৪৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছেন র‍্যাব-৫। (৩০ অক্টোবর) গত রাত ২ টায় দিকে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানীহাটি গ্রাম এলাকা থেকে ফেন্সিডিল সরবরাহ করার সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। আজ দুপুরে সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব।

র‍্যাব জানায় আটককৃত আসামী একজন মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা হতে মাদক সংগ্রহ চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকের একটি বড় চালান সরবরাহ করা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক। উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সরবাহের সময় ১০০ বোতল ফেন্সিডিল সহ তাকে হাতেনাতে গ্রেফতার করে।

পরবর্তীতে উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে অধিকতর জিজ্ঞাসাবাদে জানায় যে, নিকটবর্তী পুকুরে লুকায়িত অবস্থায় আরো বিপুল পরিমাণ ফেন্সিডিল মজুদ রয়েছে। এ তথ্যের ভিত্তিতে আসামীর দেখানো পুকুর তল্লাশী করে পুকুরে পানির নীচে লুকায়িত অবস্থায় ০২টি প্লাস্টিকের বস্তায় আরো ২০৯ নয় বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

এ ব্যপারে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট