1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
    শিবগঞ্জে প্রতারণার অভিযোগ  নারীসহ গ্রেফতার ২ - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    শিবগঞ্জে প্রতারণার অভিযোগ  নারীসহ গ্রেফতার ২

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: শিবগঞ্জে প্রতারণার অভিযোগে নারীসহ দুজন গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের জেসমিন বেগম ও তার সহযোগি মেহেদী হাসান। ধাইনগর ইউনিয়নের অসহায় দু:স্থদের সাথে প্রতারণা করে  খাদ্য বান্ধব প্রকল্পের আদলে  টাকা বিনিময়ে ১৫ টাকা কেজির চাল বিতরণ করার এলাকাবাসী ও ইউনিয়নের চেয়ারম্যানের উদ্যোগে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এমনকি জেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয় থেকে  তার বিরুদ্ধে মামলাও হয়েছে।

এরই প্রেক্ষিতে  গত বৃহস্পতিবার রাতে জেলার পলশা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে তাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগাওে পাঠানো হয়েছে। ঘটনাটি  নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ।

তিনি বলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে থানায় একটি এজাহার দেয়া হয়। এজাহারের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে নারীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির আদলে চাল বিতরণ করছে তারা। সেটি যৌক্তিক কিনা আদালত সিদ্ধান্ত  নেবেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট