1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ, এখনো ঝুলছে নৌকার ব্যানার, ফেস্টুন - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

শিবগঞ্জে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ, এখনো ঝুলছে নৌকার ব্যানার, ফেস্টুন

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি………………………………..

তফসিল ঘোষণার পরও অপসারণ হয়নি চাঁপাইনবাবগঞ্জ—১ (শিবগঞ্জ)আসনের নৌকার মনোনিত প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের নির্বাচন প্রচারের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও পোস্টার।

শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ—সোনামসজিদ মহাসড়কের মুসলিমপুর বাজারেও রঙিন ফেস্টুনে নৌকা প্রতীক সম্বলিত নৌকামার্কায় ভোটচাইতে দেখা গেছে বর্তমান এই সংসদ সদস্যকে।

এযছাড়া শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়াবাজার ও কানসাট ইউনিয়নের ট্রাক টার্নিমাল এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব নির্বাচন প্রচার সামগ্রী দেখা যায়। তবে প্রচার সামগ্রী অপসারনে প্রার্থীদের চিঠি দেয়া হয়েছে। যারা নির্বাচনী নির্দেশনা মানবেননা তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। সহকারী রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থীদের আগাম নির্বাচন প্রচারের ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণে মাইকিং ও চিঠি দিয়ে জানানে হয়েছে। এদিকে চিঠি দেয়ার দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনো অপসারণ করেননি মনোনিত প্রারর্থী। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি অনুযায়ী ৩ সপ্তাহের আগে কোন প্রকার নির্বাচনী প্রচারণা চালানে যাবেনা। কোনো প্রার্থীর এ অনিয়ম করলে ৬ মাসের কারাদন্ড বা ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নিবাহী কর্মকতা এ এফ এম আবু সুফিয়ান বলেন, নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণের জন্য প্রতিটি ইউপি চেয়ারম্যানদের চিঠি দেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষে শুক্রবার বিভিন্ন স্থান থেকে ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করা হয়েছে। কোনপ্রার্থী এসব অপসারণ না করলে শিগগির প্রয়োজনীয় ব্যবস্থা নেয়াহবে।

উল্লেখ্য যে গত শুক্রবার সকার ১০টায় শিবগঞ্জ ১ চাঁপাইনবাবগঞ্জ ৪৩ আসনের নৌকার প্রার্থী ডা: সামিল উদ্দিন আহম্মেদ শিমুল নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে তার নিজ বাস ভবনে শিবগঞ্জ থানা আওযামীলীগের ব্যানারে মতবিনিময় সভা ও খাবারের প্যাকেট বিতরণ করেছেন। যেখানে আওয়ামীলীগের মূল ধারার কোন নেতা ছিলেন না। সেটিও নির্বাচনী আচরণ ভঙ্গের মধ্যে পড়ে জানিয়েছেন শিবগঞ্জ উপজেলা নির্বাচন আফিসার আবুল কালাম আজান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট