1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ:
চরফ্যাশন ইউএনওর ব্যাতিক্রমী দৃস্টান্ত, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন খাল খননের অবশিষ্ট ১ কোটি ২ লাখ টাকা  রাসিক প্রশাসকের আসাম কলোনী বায়তুল আমান জামে মসজিদে জুম্মার নামাজ আদায় ও ১৮নং ওয়ার্ডের আসাম কলোনী এলাকা পরিদর্শন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে গ্রেফতার ১ রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ, ৭ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মির্জাপুরে সনাতনী যুবক অনিক কর্মকারের ইসলাম ধর্ম গ্রহণ শিবগঞ্জে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার আড়ানীতে বিএনপির অফিস পুড়ানোর পর এবার ইউনিয়ন বিএনপির নেতার বাড়িতে বিস্ফোরণ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নওগাঁর পোরশায় দুই তরুণের মর্মান্তিক মৃত্যু মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মানোন্নয়নে সেমিনার ও চেক বিতরণ করলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার আমলযোগ্য অপরাধে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে যখন

শিবগঞ্জে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা:  শিবগঞ্জ ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে ের পুলিশের মিডিয়া সেলেরপাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতর হলেন- ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া এলাকার মো. রাসেল, শিবগঞ্জ উপজেলার দারিগাছা এলাকার মো. রুবেল এবং পলাশবাড়ী আড়গাড়াহাট এলাকার কানু ডাকাত।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত পৌনে ১টার দিকে শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাহাদাত আলীর নেতৃত্বে পুলিশের একটি দল কানসাট-গোমস্তাপুর সড়কের মিনু বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র এবং একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা কানসাট-গোমস্তাপুর সড়কে ডাকাতির পরিকল্পনা করছিলেন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট