1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শিবগঞ্জে সালিশ চলাকালে হামলা,  আহত ১ রোড এক্সিডেন্ট: শিবগঞ্জ ট্রলির ধাক্কায় ভ্যান চালক নিহত ঈদে ভিক্ষা বৃত্তিতে নেমেছেন পেশাদার- অপেশাদার ভিক্ষুক, কাজে আসছেনা পুর্নবাসন কার্যক্রম বগুড়া জেলা পরিষদের প্রশাসক হলেন এ. কে. এম আহাসানুল তৈয়ব জাকির আলফি শাহর: পবিত্র কোরআনে সংখ্যার রূপক ও আধ্যাত্মিক মহিমা বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার শিবগঞ্জ কৃষক সেজে ৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরল পুলিশ ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:  অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি এই  শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৮আগস্ট )সকালে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর একটি বর্ণাঢ্য  র্যালি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সঞ্জয় কুমার সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নয়ন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শাহাদৎ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব, উপজেলা সমবায় কর্কমর্তা মাহবুব আরিফ, উপজেলা একাডেমি সুপারভাইজার আব্দুল মান্নান সহ মৎস্যচাষি ও মৎস্যজীবীগণ।  উল্লেখ্য, ১৮আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত সারাদেশে মৎস্য সপ্তাহ পালিত হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট