1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা  শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু উপ সম্পাদকীয়ঃ ​সামাজিক অবক্ষয় ও ধর্ষণ: একটি গভীর সংকট ও উত্তরণের পথ খুলনার শ্যামনগরে ১৩১৯ বোতল ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত বাঘা থেকে ঢাকা :২৮ জুন এবার জাতীয় মঞ্চে বাঘার শাহদৌলা সরকারি কলেজের তিন স্বপ্নবাজ উদ্ভাবক  রাজশাহীকে দুর্নীতিমুক্ত শহর গড়ার প্রত্যয় আরডিএ চেয়ারম্যানের মাটির স্বাস্থ্য রক্ষায় অবহেলা, চাষে অনীহা নতুন প্রজন্মের  শিবগঞ্জে চাঁদা না পেয়ে হোটেলে অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় ৮ লাখ টাকা,থানায় এজাহার  ​বাংলাদেশের বাজেট রাজনীতি: চিরাচরিত আখ্যান ও বাস্তবতার নিরিখ

শিবগঞ্জে চাঁদা না পেয়ে হোটেলে অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় ৮ লাখ টাকা,থানায় এজাহার 

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ মোহাঃ সফিকুল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা ঃ চাঁদার দাবী পূরন না হওয়ায়  হোটেলে অগ্নি সংযোগ করে প্রায় আট লাখ টাকার ক্ষতি করা হয়েছে।  থানায় এজাহার দিলেও তদন্তকারী অফিসার কোন পদক্ষেপ নেননি বলে বাদীর অভিযোগ। তবে তদন্তকারী অফিসার এস আই লিটন বলছেন বিষয়টি তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে। ঘটনাটি কানসাট বাজারের গোপানগর মোড়ে নিউ তৃপ্তি হোটেলে গত ১৩ জুন ভোর রাতে।। এ ঘটনায় হোটেলের আসবাবপত্র ও বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী পুড়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। হোটেলের মালিক মো. আনজারুল ইসলাম (৩৮) এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, গোমস্তাপুর উপজেলার বাসিন্দা আনজারুল ইসলাম প্রায় ১১ বছর ধরে কানসাট গোপালনগর মোড়ে ‘নিউ তৃপ্তি হোটেল’ পরিচালনা করে আসছেন।  একই এলাকার মৃত মনিরুল ইসলামের ছেলে মো. মইন আলী (৩৮) দীর্ঘদিন ধরে তার কাছে মাসিক ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছিল। চাঁদা দিতে চাঁদা না দিলে তাকে মারধর, প্রাণনাশ এবং হোটেলে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেয় বলে এজহার সূত্রে জানা গেছে। , গত ১২ জুন রাত প্রায় ৯টার দিকে মইন আলী ও তার সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি হোটেলে এসে পুনরায় চাঁদা দাবি করেন। এ সময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা হুমকি দিয়ে চলে যান।
Open photo
সূত্রমতে পরদিন ১৩ জুন ভোররাতে হোটেলে আগুন লাগে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মালিক ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
এদিকে অভিযুক্ত মইন আলীর ভাই-বোন নায়িম, মানজুরা, আনজু, শিউলি ও রনজুয়ারা বেগম দাবি করেন, ভবনটি তাদের পৈত্রিক সম্পত্তি এবং আনজারুল ইসলাম সেখানে ভাড়াটিয়া হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাদের অভিযোগ, মইন আলী পূর্বেও ভবনটিতে আগুন দেওয়ার হুমকি দিয়েছেন। তাই তাদের ধারণা, ঘটনাটি মঈন আলী পরিকল্পিতভাবে ঘটিয়ে থাকতে পারে।
তবে অভিযোগ অস্বীকার করে মইন আলী বলেন, ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী ফ্রিজের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে এ ঘটনায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে এবং পাঁচ লাখ টাকার মসলালাল উদ্ধার করেছে। তাছাড়া “আমার সঙ্গে তাদের বিরোধ থাকতে পারে, কিন্তু আমি কেন নিজের দোকানসহ পুরো ভবনের ক্ষতি করব? কারন হোটেলের পাশেই আমার দোকান রয়েছে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ  জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট