1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে কোটি টাকা মূল্যের ৩৪ শতক সরকারি জমি উদ্ধার  - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

শিবগঞ্জে কোটি টাকা মূল্যের ৩৪ শতক সরকারি জমি উদ্ধার 

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৪৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ……………………………………………………….

শিবগঞ্জের সোনামসজিদ বন্দেরের পানামা পোর্ট এলাকা থেকে প্রভাবশালীদের দখলে থাকা এক কোটি টাকা মূল্যের ৩৪ শতক জমি উদ্ধার  করেছে শিবগঞ্জ উপজেলা ভূমি অফিস। সোমবার বেলা দু’টা থেকে বিকাল পর্যন্ত শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  জুবায়ের হোসেনের নেতৃত্বে শিবগঞ্জ  থানা পুলিশ,শাহাবাজপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা ও উপজেলা ভূমিঅফিসের স্ট্যাফের সমন্বয়ে অভিযান চালিয়ে শাহাবাজপুর ইউনিয়নের পোর্ট এলাকায় হরিরামপুর মৌজার সরকারী এক নং খতিয়ানের ৭৭ ও ৭৮ নং দাগের ১৭ শতক করে ৩৪শতক জমি উদ্ধার করা হয়েছে।

সূত্র মতে, স্থানীয়  কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দখল করে দীর্ঘদিন যাবত অবৈধ ভাবে পাথর রেখে ব্যবসা করে আসছিল। স্থানীয়দের ভাষ্যমতে এ ৩৪ জমির মূল্য প্রায় এক কোটি টাকা।

এ সময় আরো উপস্থিত  ছিলেন  শাহাবাজপুর ইউনিয়ন চেয়ারম্যান  নিজামুল হক রানা ও স্থানীয়  গন্যমান্যব্যক্তিবর্গ। শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)জুবায়ের হোসেন বলেন বৃহত্তর জনস্বার্থে ভূমিদস্যুদের কবল থেকে সরকারী সম্পত্তি  উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট