1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শিবগঞ্জে সালিশ চলাকালে হামলা,  আহত ১ রোড এক্সিডেন্ট: শিবগঞ্জ ট্রলির ধাক্কায় ভ্যান চালক নিহত ঈদে ভিক্ষা বৃত্তিতে নেমেছেন পেশাদার- অপেশাদার ভিক্ষুক, কাজে আসছেনা পুর্নবাসন কার্যক্রম বগুড়া জেলা পরিষদের প্রশাসক হলেন এ. কে. এম আহাসানুল তৈয়ব জাকির আলফি শাহর: পবিত্র কোরআনে সংখ্যার রূপক ও আধ্যাত্মিক মহিমা বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার

শিবগঞ্জে কৃষকদলের আলোচনা সভা : গণমানুষের নেতা শাহজাহান মিয়ার অঙ্গীকার, কৃষকের পাশে থাকবে বিএনপি

  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ আব্দুল বাতেন: “কৃষক বাঁচলে দেশ বাঁচবে”—এই প্রত্যয়ে শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের ২নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে রবিবার (০৭ সেপ্টেম্বর ২০২৫) অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত আলোচনা সভা।

সভায় সভাপতিত্ব করেন কৃষকদলের ওয়ার্ড সভাপতি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার গণমানুষের নেতা, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শাহজাহান মিয়া।

তিনি বলেন, “এই দেশের মাটি আর মানুষই আমাদের আসল শক্তি। কৃষক আজ দুঃখ-কষ্টে দিন কাটাচ্ছে, ন্যায্যমূল্য পাচ্ছে না। বিএনপি ক্ষমতায় এলে কৃষককে তার শ্রমের সঠিক মূল্য নিশ্চিত করা হবে।” প্রধান বক্তা হিসেবে উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাঠপর্যায়ের কৃষকদের সমস্যার কথা তুলে ধরে বলেন, “আজ কৃষক ফসল ফলিয়েও ন্যায্য দাম পাচ্ছে না, সার-বীজের সংকটে হাহাকার করছে। আমরা এই অবস্থা থেকে মুক্তির লড়াই চালিয়ে যাচ্ছি।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মোঃ মিজানুর রহমান মিজু, সাবেক আহ্বায়ক আদিনা কলেজ ছাত্রদল মোঃ সেলিম রেজা, উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম বাবু, মনাকষা ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মোঃ বাসির উদ্দিন, সদস্য সচিব আঃ আলিম এবং দুর্লভপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুহুল আমিন।

বক্তারা সবাই কৃষকের দুর্দশা, ন্যায্যমূল্যের দাবি এবং গণমানুষের নেতা শাহজাহান মিয়ার নেতৃত্বে আন্দোলনকে বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের অসংখ্য নেতাকর্মীর উপস্থিতিতে এলাকা জুড়ে ছিল উৎসবমুখর আবহ। কৃষকের কান্না, দুর্দশা আর ন্যায্য অধিকারের দাবিকে কেন্দ্র করে এ আলোচনা সভা যেন পরিণত হয় গণমানুষের আন্দোলনের এক নতুন প্রেরণায়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট