1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা

শিবগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আরাফাত হোসেন, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি………………………………….

চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন শিবগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় সংসদ সদস্য, চাঁপাইনবাবগঞ্জ-১ ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়্যারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: সায়রা খান, এলজিইডির উপজেলা প্রকৌশলী ছাবের আলী, উপজেলা শিক্ষা অফিসার পরিমল কুমার ঘোষ, অফিসার ইনচার্জ (তদন্ত) সুকমল চন্দ্র দেবনাথ, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী আরিফুল ইসলাম, মনাকষা ইউপি চেয়ারম্যান মির্জা শাহাদাৎ হোসেন খুররম মিয়া, বিনোদপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ রুহুল আমিন, উজিরপুর ইউপি চেয়ারম্যান দুরুল হোদা, পাঁকা ইউপি চেয়ারম্যান আবদুল মালেক, দাইপুখুরিয়া ইউপি চেয়ারম্যান আলোমগীর রেজাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন ইউপি চেয়ারম্যানরা।

এ সময় আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শিবগঞ্জ উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন পরামর্শমূলক দিকনির্দেশনা দেয়া হয়। এর পূর্বে সকালে উপজেলা পরিষদের মাসিক সভা এবং শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট