1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে ইউএনও’র বিদায় সংবর্ধনা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

শিবগঞ্জে ইউএনও’র বিদায় সংবর্ধনা

  • প্রকাশের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৫৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

আরাফাত হোসেন, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি…………………………………………

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হায়াতের বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শতাধিক প্রতিষ্ঠান ফুলেল তোড়াসহ বিভিন্ন ধরণের উপঢৌকন দিয়ে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত বিদায় সংবর্ধনা প্রদান করে। পরে উপজেলা পরিষদ চত্বরে বিদায়ী সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ সনু, বীরমুক্তিযোদ্ধা আবদুল মান্নান, আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান, বিনোদপুর ইউপি চেয়ারম্যান সাবেক অধ্যক্ষ রুহুল আমিনসহ অন্যরা।

উল্লেখ্য, সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে শিক্ষা অফিস পর্যন্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা ও অভিভাবকসহ গণ্যমাণ্য ব্যক্তিরা বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে উষ্ণ বিদায় অভ্যর্থনা জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট