1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জের মনাকষায় মাটির নিচে লুকানো ফেনসিডিল ও বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শিবগঞ্জের মনাকষায় মাটির নিচে লুকানো ফেনসিডিল ও বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোহা: সফিকুল ইসলাম/  মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা এলাকায় মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ফেনসিডিল ও বিদেশি মদ উদ্ধার করেছে র‌্যাব-৫, সিপিসি-১। এ ঘটনায় একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, ১৩ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০টা ২০ মিনিটে র‌্যাব-৫, রাজশাহী সিপিসি-১ এর একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে, শিবগঞ্জ থানাধীন ১০ নম্বর মনাকষা ইউনিয়নের মুন্সিপাড়া এলাকায় মো. রিপন নামের এক ব্যক্তি তার বসতবাড়িতে অবৈধভাবে মাদক ক্রয়-বিক্রয় করছে।

Open photo

গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টা ১০ মিনিটে র‌্যাবের আভিযানিক দল মুন্সিপাড়া গ্রামে অভিযান চালিয়ে মো. মঞ্জুর হোসেনের ছেলে মো. রিপন (৩২) কে তার নিজ বসতবাড়ি থেকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী এবং তার দেখানো মতে বসতবাড়ির উত্তর পাশে গোয়ালঘরের পেছনে নেপিয়ার ঘাস চাষকৃত জমিতে ছাই ও খড় দিয়ে ঢাকা মাটির নিচে দুইটি আলাদা গর্তে লুকিয়ে রাখা নীল রঙের দুটি প্লাস্টিক ড্রাম থেকে ২৯৫ বোতল ফেনসিডিল, ৬ বোতল ম্যাজিক মোমেন্টস এবং ৬ বোতল সিগ্রামস ব্লেন্ডার্স বিদেশি মদ উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৫ জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট