1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০৪ মে ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরার শ্যামনগরে ১ দিনের ব্যবধানে দুই শিক্ষার্থীর আত্মহত্যা লালপুরে ২০ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটক শিবগঞ্জে ২০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় অধ্যক্ষকে প্রাণ নাশের হুমকীর প্রতিবাদে অধ্যক্ষের সংবাদ সম্মেলন সাপাহারে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন  আত্রাইয়ে মহান মে দিবস উপলক্ষে শোক র‍্যালি অনুষ্ঠিত  পীর শামীম হত্যা মামলার আসামি রাজীব রাজশাহীতে গ্রেপ্তার মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা সাতক্ষীরার শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ের পর ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

শিবগঞ্জের বিনোদপুর উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বিদায় ও নবীন বরণ-২০২৫ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আরাফাত হোসেন, শিবগঞ্জ উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

আজ ২৪ ফেব্রুয়ারি সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন স্বনামধন্য বিদ্যাপীঠ বিনোদপুর উচ্চ বিদ্যালয় চত্বরে ২০২৪ সালের এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও ২০২৫ সালের অনুষ্ঠিতব্য এস.এস.সি. শিক্ষার্থীদের বিদায় ও অত্র বিদ্যালয়ের ২০২৪ সালের ষষ্ঠ শ্রেণীতে ভর্তিকৃত নবীন ছাত্র-ছাত্রীদের (নবীন) বরণ উপলক্ষে সংবর্ধনা, বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মুহাঃ আব্দুস শরীফ, সহকারী শিক্ষক; বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে মোহাঃ সাবিরুদ্দিন, প্রধান শিক্ষক; বিনোদপুর উচ্চ বিদ্যালয়ে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোহাঃ মোশাররফ হোসেন, প্রধান শিক্ষক (অব:), বিনোদপুর উচ্চ বিদ্যালয়; শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ড. মহাঃ শফিকুল আলম, রেজিস্ট্রার; বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মশিউর রহমান, সাবেক সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক; জেলা কমান্ড চাঁপাইনবাবগঞ্জ, আলহাজ্ব মোঃ মোয়াজ্জেম হোসেন, সিনিয়র সহকরী শিক্ষক (অবঃ); বিনোদপুর উচ্চ বিদ্যালয়, মোঃ আসাবুদ্দিন, সহকারী প্রধান শিক্ষক (অবঃ); বিনোদপুর উচ্চ বিদ্যালয়, মহাঃ জামাল উদ্দিন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার (অবঃ); অগ্রণী ব্যাংক লিঃ আয়োজনে: বিনোদপুর উচ্চ বিদ্যালয়; শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।

সংবর্ধনাকৃত, বিদায়ী ও নবীন বরণ ছাত্র-ছাত্রীদের মধ্যে অনেকেই স্যারদের প্রতি শ্রদ্ধা রেখে বক্তব্য প্রদান করেন। পরীক্ষার্থীরা ভালো ফলাফলের মাধ্যমে অত্র বিদ্যালয়ের ও পিতা মাতার মুখ উজ্জ্বল করবে বলে প্রত্যাশা করে বক্তব্য রাখেন প্রধান অতিথি। অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মোহাঃ সাব্বিরুদ্দিন বলেন, স্মার্ট বাংলাদেশের বিনির্মাণে বর্তমান প্রজন্মের চিন্তা,ভাবনা ও চেতনার মূল্যয়ন করছে সরকার।পরীক্ষার্থীদের উদ্দেশ্য তিনি আরও দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

সংবর্ধনা, বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানে মোঃ আবুল কালাম, সিনিয়র সহকারী শিক্ষক; বিনোদপুর উচ্চ বিদ্যালয়সহ অন্যান্য সিনিয়র সহকারী শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা বৃন্দ, কর্মচারী, গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে পরীক্ষার্থীদের ভাল ফলাফল, দীর্ঘায়ু, সুস্থ্য ও মঙ্গল কামনা করে মোঃ দূরুল ইসলাম, সহকারী শিক্ষক;বিউবি দোয়া-মোনাজাত পরিচালনা করেন এবং শেষে মিষ্টান্ন বিতরণ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট