1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জের বাবুপুর গ্রামে ভয়াবহ অগ্নি/কা/ণ্ডে দু’টি ঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্তদের পাশে চেয়ারম্যান রবিউল ইসলাম - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

শিবগঞ্জের বাবুপুর গ্রামে ভয়াবহ অগ্নি/কা/ণ্ডে দু’টি ঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্তদের পাশে চেয়ারম্যান রবিউল ইসলাম

  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আব্দুল বাতেন, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাবুপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ঘরের আসবাবপত্র ও গৃহস্থালি সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা জানান, রাতে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা চিৎকার শুনে ছুটে আসেন এবং সবাই মিলে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে দু’টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিতে ঘটনাস্থলে ছুটে যান শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ রবিউল ইসলাম। তিনি ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, “মানবিক দৃষ্টিকোণ থেকে ইউনিয়ন পরিষদ সবসময় জনগণের পাশে আছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।” এসময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা বলে অনুমান করা হচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট