1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ১১১ শিক্ষার্থী রূপসা নতুন হাট বাজার অনিয়ম: নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রাজশাহীতে তামাকবিরোধী সচেতনতামূলক স্টিকার ক্যাম্পেইন অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় যৌথ চ্যাম্পিয়ন রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার রাজশাহীতে বিক্ষোভের মুখে যুবদলের পদায়ন বাতিল শিবগঞ্জে অস্ত্র ও গুলি সহ আটক দুইজন, উদ্ধার নগদ টাকা ও ম্যাগজিন

শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: গাজীপুরের উপজেলার মোক্তারপুর ইউনিয়ন বিএনপি ১ নং ওযার্ড বিএনপির আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নোয়াপাড়া শহীদ ময়েজউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে আজ মঙ্গলবার বাদ আছর আলোচনা, মিলাদ,দোয়া অনুষ্ঠিত হয়েছে। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বনির্ভর বাংলাদেশের রুপকার মহানস্বাধীনতার ঘোষক শহিদ রাষ্টপতি জিয়াউর রহমান কে ১৯৮১ সালের ৩০ মে কালুরঘাট বেতার কেন্দ্রে একদল পথভ্রষ্ট ও উচ্চ বিলাশী সেনা তাকে রাতের আঁধারে নির্মম ভাবে হত্যা করে। জিয়াউর রহমানের হত্যার মধ্য দিয়ে দেশ এক ধাপ পিছিয়ে যায়।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ১ নং ওযার্ড বিএনপি এবং সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Open photo

আলোচনা সভা বক্তব্য রাখেন : মোক্তাপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি ও কালীগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো: মাসুদুল হাসান (শামীম), ওযার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো লোকমান হোসেন। গাজীপুর জেলা সেচ্ছাসেবক দলের সদস্য মো হাফিজউল্লাহ। বিএনপির ১ নং ওযার্ড ভারপ্রাপ্ত সভাপতি আইয়ুবর রহমান মাসুম সঞ্চালনায় মাহমুদুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা উপস্থিত ছিলেন : কালীগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য মো: মোমেন শেখ,গাজীপুর জেলা সেচ্ছাসেবক দলের নাট্য বিষয়ক সম্পাদক নিরব সাইফুল্লাহ, মোক্তাপুর ইউনিয়ন ৩ নং ওযার্ড ছাত্র দলের সাবেক সভাপতি মো: আলী। কালীগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য আপন খান,মোক্তাপুর ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো নাসির উদ্দীন,ভাওয়াল বদরে আলম কলেজ শাখা ছাত্র দলের আহ্বায়ক কমিটি সদস্য রিফাত রায়হান, আজিমউদ্দিন কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম সহ বিএনপি ও অংগ্র সংগঠন এর নেতৃত্ব বৃন্দ উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালান করেন: নোয়াপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হুমায়ুন কবির। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো সহ জুলাই গনঅভ্যুত্থানে সকল শহীদের রুহের মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী তারেক রহমান ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এর সুস্বাস্থ্য ও কর্মবহুল দীর্ঘায়ু কামনাসহ দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য পবিত্র মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট