
# লালপুর-নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের বন্দোবস্ত গোবিন্দপুর নামক এলাকায় পদ্মা নদীর চর এবং কৃষিজমি থেকে অবৈধভাবে ভরাট মাটি কাটার বিরুদ্ধে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।অভিযানকালে ঘটনার সত্যতা পাওয়ায় E.S ইটভাটার মালিক ইদবার আলী (৫৩)কে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।রবিবার(১৯শে জুলাই ২০২৬)সকালে লালপুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবীর হোসেন এই অভিযান পরিচালনা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন সংবাদ কর্মীদের জানায়, উক্ত অভিযানে লালপুর থানার পুলিশ এবং বাংলাদেশ আনসার বাহিনীর লালপুর উপজেলার একটি চৌকস টিম সহযোগিতা করেছেন।কৃষিজমি,পরিবেশ ও সরকারি সম্পত্তি রক্ষার্থে উপজেলা প্রশাসনের এই জনস্বার্থমূলক অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।#