1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
লালপুর মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার দায়ে ৮ ফার্মেসীকে ১ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

লালপুর মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার দায়ে ৮ ফার্মেসীকে ১ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর……………………………………..

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর এলাকায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্য সংরক্ষণ করা ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার দায়ে ৮ ফার্মেসীকে ১ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা- অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর। শনিবার(১০ই ফেব্রুয়ারি-২৪) সকাল ১১ টার দিকে উপজেলার গোপালপুর বাজারে অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন নাটোর ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর।

তিনি জানান, লালপুর থানা পুলিশের সহযোগিতায় গোপালপুর বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার অপরাধে জামিল ফার্মেসীকে ৩০ হাজার টাকা, ভাই ভাই ফার্মেসী, মেডি ফার্মা, খন্দকার ফার্মেসী, এবং মা মেডিসিন কর্ণারকে ২০ হাজার টাকা করে, সেই সাথে খান মেডিকেল ফার্মেসীকে ১০ হাজার টাকা, রাসেল ফার্মেসীকে ৮ হাজার টাকা ও শামীম ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেটও বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট